খবরিয়া ডেস্ক, ১৪ ফেব্রুয়ারিঃ মেষ রাশিঃ সকালের দিকে কোনও কারণে অশান্তিতে থাকতে পারেন। মা অসুস্থ হতে পারেন।গুণী ব্যক্তির জন্য শেয়ারে কিছু লাভ হতে পারে। ব্যবসায় কোনও সুসংবাদ লাভ করবেন। স্ত্রীর সঙ্গে কাছাকাছি কোথাও ভ্রমণের যোগ। নতুন প্রেমের পক্ষে দিনটা শুভ। অফিসের কোনও ব্যাপারে ভীতি ও উদ্বেগের ভাব থাকবে। কর্ম ও আর্থিক ক্ষেত্র চলনসই।
বৃষ রাশিঃ বদনামের ভাগীদার হতে হবে। কোনও আত্মীয়ের বাড়ি বেড়াতে যাবেন।নতুন ব্যবসার ভাল সংবাদ পেতে পারেন। প্রেমিক-প্রেমিকাদের দিনটা ভালবাসার পরিবেশের মধ্যে অতিবাহিত হবে। কর্মক্ষেত্র গতানুগতিক ভাবে কাটবে। ব্যবসায় আর্থিক টান পড়লেও প্রয়োজনীয় অর্থ বাবার কাছে পেয়ে যাবেন। পেশায় একটু অশান্তির পরিবেশ থাকতে পারে। সংসারে শান্তির অভাব থাকবে।
মিথুন রাশিঃ বয়স্ক ব্যক্তির শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। বাড়িতে দূরের কোনও বন্ধুর আগমন।সন্তানের সঙ্গে বেড়াতে যাবেন। অফিসে অযথা শত্রু বৃদ্ধি থেকে সাবধান থাকার দরকার। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি খুব ভাল হবে। সামাজিক কাজে কোথাও যেতে হতে পারে। অতীতের কোনও ঘটনাকে কেন্দ্র করে মানহানি হতে পারে। ভবিষ্যৎ ভাবনা বৃদ্ধি পাবে।
কর্কট রাশিঃ ব্যবসার চিন্তায় দিনের অধিকাংশ সময় অতিবাহিত হবে। সন্তানের কোনও কাজে পারিবারিক শান্তি নষ্ট হবে।আয় ও কর্মক্ষেত্রে একটু লাভের মুখ দেখতে পাবেন। আর্থিক টানাটানি কিছুটা রয়ে যাবে। কারও কথা রক্ষা করার জন্য কিছু অর্থ নষ্ট হতে পারে। কোনও ঘটনা মনে ছাপ ফেলতে পারে। বাবার শরীরের দিকে একটু নজর দিন।
সিংহ রাশিঃ সকালের দিকে স্ত্রীর সঙ্গে অকারণ মনোমালিন্যের সৃষ্টি হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে একে অপরকে বুঝতে অসুবিধা হতে পারে তাই শান্তি থাকবে না।নিকট আত্মীয় কিংবা বন্ধুর জন্য আনন্দ থাকবে। ব্যবসায় মহাজনের সঙ্গে মনোমালিন্য হবে। আর্থিক অনটন থাকবে। শেয়ারে হঠাৎ কিছু অর্থ হাতে আসবে। কর্মস্থানে কোনও বিষয়ে চিন্তা বাড়তে পারে।
কন্যা রাশিঃ সকালের দিকে কোনও আত্মীয় খারাপ খবর আনতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি খুব ভাল যাবে।পুলিশ কিংবা আইন সংক্রান্ত ঝামেলায় জড়াতে পারেন। দামি কোনও উপহার পেয়ে মন ভাল থাকবে। আত্মীয়ের সঙ্গে দূরে বেড়াতে যেতে পারেন। অফিসে বদনাম হবে। দুপুরের পরে ব্যবসায় ক্ষতির আশঙ্কা।
তুলা রাশিঃ অতীতের কোনও ঘটনার জেরে অশান্তি নিয়ে দিনটা শুরু হতে পারে। ব্যবসায় সাময়িক কোনও যোগাযোগ সুফলদায়ক হবে।পারিবারিক শান্তি থাকবে। তবে, কর্মস্থানে মনোমালিন্যের সৃষ্টি হবে। কোনও ঘটনায় ব্যবসায় অর্থ নষ্ট হতে পারে। কোনও কারণে সম্মানহানি হতে পারে। ফাটকা অর্থ হাতে এসে যাবে। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন। দুপুরের পরে ব্যবসার জন্য কিছু বিনিয়োগ হবে।
বৃশ্চিক রাশিঃ প্রেমপ্রীতির ক্ষেত্রে হতাশা ও শান্তির অভাব থাকবে। বাড়িতে দূরের কোনও আত্মীয়ের আগমন।ব্যবসায় মানসিক চাপ কিছুটা কমবে। আয় নিতান্ত কম থাকতে পারে। কারও অনুরোধ রক্ষা করতে ধার দিতে হতে পারে। সামাজিক কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। প্রেমে অশান্তি হতে পারে। বাবার জন্য কোনও জিনিস কেনার আনন্দ।
ধনু রাশিঃ বাড়িতে কোনও কারণে অশান্তি হতে পারে। আয় এবং যোগাযোগ বাড়ার সম্ভাবনা।অপ্রত্যাশিত ভাবে কিছু অর্থ হাতে আসবে। অফিসে কারও সঙ্গে অযথা কথা কাটাকাটির সৃষ্টি হবে। পারিবারিক ব্যাপারে ভাইয়ের সঙ্গে কোনও আলোচনা হবে। বেকাররা চাকরির সংবাদ পাবেন। প্রেমপ্রীতির ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে। সন্তানের পড়াশোনার খরচ বাড়তে পারে।
মকর রাশিঃ খুব ভাল যোগাযোগ কর্ম কিংবা আর্থিক উন্নতির সহায়ক হতে পারে। তবে মাঝেমাঝে অফিসে একটু কাজের ভুল হতে পারে।স্বাস্থ্য খুব ভাল থাকবে না। শেয়ারে কোনও সুসংবাদ পাবেন। স্ত্রীর সঙ্গে কোথাও বেড়াতে যাবেন। মহাজনের সঙ্গে মতবিরোধজনিত অশান্তি। সন্তানের জন্য দুশ্চিন্তা দেখা দিতে পারে। কর্মচারীদের টুকটাক আঘাতপ্রাপ্তির আশঙ্কা।
কুম্ভ রাশিঃ সন্তানের ব্যাপারে দুর্ভাবনা বৃদ্ধি পেতে পারে। প্রেমের প্রফুল্লতায় দিনের অধিকাংশ সময় অতিবাহিত হবে।ব্যবসাক্ষেত্র থাকবে চলনসই। আত্মীয়দের সঙ্গে কোথাও বেড়াতে যাবেন। বাড়ির জন্য নতুন কিছু কেনাকাটা হবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে অভিমানজনিত অশান্তি দেখা দিলেও আন্তরিকতার অভাব হবে না। ব্যবসা খুব ভাল যাবে।
মীন রাশিঃ দিনটা মোটামুটি আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। আয়ের ক্ষেত্র হতাশা সৃষ্টি করবে না।ব্যবসায় ব্যয় বাড়বে প্রবল। পড়াশোনা গতানুগতিক ভাবে চলবে। বাড়িতে টুকটাক খরচ হতে পারে। কোনও নতুন ব্যবসার জন্য সংবাদলাভ। কোনও মহিলার সঙ্গে বন্ধুত্ব হবে কিংবা পরিচয় হতে পারে। শুভকর্মে অর্থ ব্যয়। বাবার সঙ্গে কোনও বিষয়ে তর্ক হতে পারে।





