আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্পে তেলিপাড়ায় ১৩০ মিটার ড্রেন নির্মাণের সূচনা

Published on: February 11, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১১ ফেব্রুয়ারিঃ রাজ্য সরকারের জনমুখী উদ্যোগ ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের মাধ্যমে আবারও স্থানীয় সমস্যার সমাধানের নজির তৈরি হল শিলিগুড়ির ডাবগ্রাম–২ নম্বর অঞ্চলে। বুধবার তেলিপাড়া মাঝাবাড়ি এলাকায় প্রায় ১৩০ মিটার ড্রেন নির্মাণের শুভ সূচনা করা হয়। দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থার অভাবে ভোগান্তির শিকার হচ্ছিলেন এলাকার বাসিন্দারা।

জানা গেছে, এলাকায় ড্রেন না থাকায় বর্ষাকালসহ বিভিন্ন সময়ে জল জমে থাকত, ফলে দৈনন্দিন জীবনযাত্রায় সমস্যার সৃষ্টি হত। স্থানীয় বাসিন্দারা ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ক্যাম্পে অভিযোগ জানানোর পরই প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। সেই অভিযোগের ভিত্তিতেই ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাবগ্রাম–২ নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শঙ্কর রায় সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব ও বাসিন্দারা। শঙ্কর রায় বলেন, “এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে জল নিকাশি সমস্যায় ভুগছিলেন। আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচিতে অভিযোগ জানানোর পরই সেই সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ প্রায় ১৩০ মিটার ড্রেন নির্মাণের কাজের শুভ সূচনা হল।”
তিনি আরও জানান, ডাবগ্রাম–২ অঞ্চলের বিভিন্ন এলাকায় এই প্রকল্পের মাধ্যমে ছোট ছোট সমস্যার সমাধান করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া ‘দুয়ারে সরকার’ কর্মসূচির ধারাবাহিকতায় ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্প শুরু হয়, যাতে পাড়ার ছোটখাটো সমস্যাগুলি দ্রুত চিহ্নিত করে সমাধান করা যায়। প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষের সমস্যা মেটানো সম্ভব হচ্ছে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment