খবরিয়া ডেস্ক, ৮ ফেব্রুয়ারিঃ মেষ রাশিঃ জীবনে আকর্ষণীয় কিছু ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। জমি সংক্রান্ত বিষয়ে যাঁরা দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করছিলেন, তাঁরা স্বস্তি পাবেন।বিবাহিত জীবনে সমঝোতার সম্ভাবনা। মা-বাবা দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। গুরুপাকের আশঙ্কা রয়েছে, সাবধানে খাওয়াদাওয়া করুন। সন্তানের কৃতিত্বে খুশি হবেন।
বৃষ রাশিঃ আপনার কোনও কাজের জন্য পরিবারের সদস্যেরা উৎফুল্ল হবেন। নিজেকে অন্যদের থেকে আলাদা প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করুন।কেউ অফিসে বদনাম করতে পারেন। চারপাশে কী ঘটছে তার প্রতি নজর রাখা দরকার। কর্মক্ষেত্রে প্রশংসা কুড়োবেন। তাই মন ভাল থাকবে। অনেক দিন বাদে স্বামী-স্ত্রী আবার একে অপরের কাছে আসতে পারবেন।
মিথুন রাশিঃ আবেগ নিয়ন্ত্রণের চেষ্টা করুন, বিশেষ করে রাগ। ব্যবসার পরিবেশ শক্তিশালী থাকলেও অতিরিক্ত অর্থ ব্যয় করা বা অপ্রয়োজনীয় জিনিসে ব্যয় না করার দিকে নজর দিন।কুটিরশিল্পের জন্য দিনটি শুভ। সঙ্কটের সময় পরিবারের থেকে সাহায্য পাবেন। স্ত্রীর কথায় রাগ হতে পারে।
কুম্ভ রাশিঃ পরিবারের সদস্যদের সঙ্গে কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন। কিন্তু দিনের শেষে স্ত্রীর জন্য উদ্ধার হয়ে যাবেন।একটু আশাবাদী হোন এবং উজ্জ্বল দিকটি দেখুন। ফাটকা থেকে কিছু অতিরিক্ত নগদ উপার্জন করতে পারেন। স্ত্রীর মতামত অবহেলা করলে সঙ্গী ধৈর্য হারাতে পারেন। বন্ধুর সঙ্গ ছাড়া আপনি এক শূন্যতার অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন। ব্যবসার দিকটা খুব ভাল।
মীন রাশিঃ স্ত্রীর ভালবাসার গুরুত্ব জানতে পারবেন। নিজের জন্য সময় বার করতে পারবেন।প্রতিবেশীর সাহায্যে বিবাহিত জীবনে আনন্দ। অতীতে করা অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে সঞ্চয় কম হতে পারে। কোনও বন্ধুর স্বাস্থ্য নিয়ে চিন্তা। ব্যবসায় লাভের যোগ।
মকর রাশিঃ কাজের দিকে বন্ধুরা সহায়ক হবেন এবং খুশি রাখবেন। বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে।ব্যবসায় অপ্রয়োজনীয় ত্রুটি খুঁজবেন না, সমালোচিত হতে পারেন। কোনও কাজে একটা সময় পরে বুঝতে পারবেন এটি শুধুমাত্র সময়ের অপচয়। শেয়ারে খুব একটা লাভ করতে পারবেন না। পেশাতে ভাল খবর পেতে পারেন। রাতে পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ থেকে সাবধান।
কর্কট রাশিঃ ব্যবসায় নতুন কিছু শিখতে পারবেন। যা পরে ব্যবসা শক্তিশালী করতে অত্যন্ত সহায়ক হবে।সবার সামনে কর্মকুশলতা দেখাবেন না। সহকর্মীদের সামলাতে কৌশলের প্রয়োজন। অংশীদারি ব্যবসায় বিচক্ষণ সিদ্ধান্তে অন্যেরা সন্তুষ্ট হয়ে বেশি লভ্যাংশ প্রদান করবেন। বাবার সঙ্গে কোনও তর্ক থেকে সাবধান থাকা দরকার। স্ত্রীর শরীর খারাপ হওয়ার আশঙ্কা।
তুলা রাশিঃ সকালের দিকে বিয়ের প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। কোনও প্রকল্প সম্পূর্ণ করে পরিতৃপ্তি পাবেন।সন্তানের ব্যাপারে কোনও ব্যবস্থা যা বহু দিন আগে শুরু করা উচিত ছিল, তা আজ করতে হতে পারে। বন্ধুর সঙ্গে তর্কে যাবেন না। আজকে ব্যবসার জটিলতা থেকে দূর থাকার চেষ্টা করুন। মন্দির, গুরুদ্বার বা কোনও ধর্মস্থানে গিয়ে ধর্মালোচনা শুনতে পারেন।
কন্যা রাশিঃ অফিসে নতুন কিছু জানার আগ্রহ বাড়বে। জীবনসঙ্গীকে কিছু আশ্চর্য জিনিস উপহার দিতে পারেন।আজ সব কাজ ছেড়ে ধর্ম আলোচনায় সময় কাটাতে পারেন। কর্মক্ষেত্রে যে কোনও অবহেলা আজ আর্থিক ক্ষতির কারণ হতে পারে। ব্যবসার হিতসাধনে কঠোর পরিশ্রম করুন। পড়াশোনার জন্য দিনটি খুব একটা ভাল নয়।
বৃশ্চিক রাশিঃ কোনও ভুল কাজ সারা দিন চিন্তায় রাখবে। প্রেমে সুখ অনুভব করবেন।কিছু চুরি যাওয়া নিয়ে সতর্ক থাকতে হবে। অর্থ নিয়ে যত্নবান না হলে ক্ষতি হতে পারে। দুপুরের পরে ব্যবসায় ভাল খবর পাবেন। জীবন চমক দিতে পারে। সঙ্গীর ভালবাসা দেখে বিস্ময়াভিভূত হয়ে যাবেন। কোমরে চোট লাগা বা ব্যথার আশঙ্কা।
ধনু রাশিঃ ব্যবসায় ঋণ পরিশোধ করতে হতে পারে। আজ অর্থনৈতিক পরিস্থিতি দুর্বল হতে পারে।প্রেমে সাফল্য এবং খুশি আনার জন্য এটি একটি ভাল সময়। পরিবারের সঙ্গে সময় কাটাতে ইচ্ছা করবে কিন্তু কাজের জন্য সেটা করতে সক্ষম হবেন না। আজ ইচ্ছামতো সব কিছু না-ও চলতে পারে।
সিংহ রাশিঃ সকালের দিকে তেল এবং মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। পেটের সমস্যা হতে পারে।যদি পরিবারের কোনও সদস্যের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে থাকেন তবে তা আজই ফিরিয়ে দেওয়া ভাল হবে। জমি নিয়ে প্রতিবেশী আইনি ব্যবস্থা নিতে পারেন। মহাজনের সঙ্গে বোঝাপড়া ব্যবসায় সমৃদ্ধি আনবে। সঙ্গীকে কেউ আলাদা করতে পারবেন না।





