মাথাভাঙা, ২৬ জানুয়ারিঃ মাথাভাঙ্গাতেও যথাযোগ্য মর্যাদায় পালন হলো ভারতের ৭৭ তম প্রজাতন্ত্র দিবস। নেতাজি সুভাষ ক্রিড়াঙ্গনে দিনটি পালন করা হয়।এদিন সকাল থেকেই নেতাজি সুভাষ ক্রিড়াঙ্গনে ভিড় জমাতে থাকেন উৎসুক জনতা।
তারপর ৯ টা ৫ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক সুশোভন মন্ডল এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের এবং কুচকাওয়াজে দিনটি পালিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিনের কর্মসূচি শেষ হয়।





