আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ওজন কমাতে আদার জাদু,নিয়মিত আদা চা খেলেই মিলতে পারে চমকপ্রদ ফল

Published on: January 20, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২০ জানুয়ারিঃ নিজেকে ফিট ও রোগা রাখতে প্রাকৃতিক উপাদানের গুরুত্ব অপরিসীম। সেই তালিকায় আদা অন্যতম। আদার উপকারিতা ভরপুর, বিশেষ করে ওজন কমানোর ক্ষেত্রে এর জুড়ি মেলা ভার। আদা দিয়ে তৈরি একাধিক পানীয় শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এবং চর্বি গলানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। নিয়ম মেনে আদা চা বা আদা জল পান করলে কম খাটনি খেটেও ওজন কমানো সম্ভব বলে মনে করছেন পুষ্টিবিদদের একাংশ।

ওজন কমাতে আদা চা অত্যন্ত কার্যকর। আদায় প্রাকৃতিকভাবে রয়েছে নানা খনিজ, অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রয়োজনীয় যৌগিক উপাদান, যা শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে। বেশি খাওয়াদাওয়া হয়ে গেলে আদা চা হজমেও সহায়ক। পাশাপাশি আদার অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ শরীরে অতিরিক্ত জল জমতে বাধা দেয়, ফলে ফোলাভাব কমে।

ওজন কমানোর উপযোগী আদা চা তৈরি করাও বেশ সহজ। প্রথম পদ্ধতিতে ২ টেবিল চামচ আদার রসের সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস, সামান্য গোল মরিচ ও পিঙ্ক সল্ট মিশিয়ে নিতে পারেন। এই মিশ্রণ এক কাপ উষ্ণ জলের সঙ্গে ভালো করে মিশিয়ে পান করুন। সকালে বা বিকেলে এই পানীয় খেলে ভালো ফল পাওয়া যায়।

আরেকটি জনপ্রিয় পদ্ধতিতে আদা ছোট ছোট টুকরো করে কেটে জলে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর সেই জলে একটি গ্রিন টি ব্যাগ ও এক টুকরো দারচিনি দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখুন। উষ্ণ অবস্থাতেই এই চা পান করুন। দিনে দু’বার খেলে ওজন কমানোর প্রক্রিয়া আরও দ্রুত হয়।

এছাড়াও আদা ও লেবু দিয়ে ডিটক্স ওয়াটার তৈরি করা যেতে পারে। রাতে ঘুমোনোর আগে এক টুকরো আদা হালকা থেঁতো করে জলে ভিজিয়ে রাখুন, সঙ্গে এক টুকরো লেবু দিন। সকালে ব্রেকফাস্টের পর এই পানীয় পান করলে শরীর থেকে টক্সিন বের হতে সাহায্য করে। নিয়মিত ১০-১৫ দিন খেলেই শরীরে আসবে হালকা ভাব, চেহারায় ফিরবে গ্ল্যামার।

তবে যাঁদের গ্যাস্ট্রিক বা অন্য শারীরিক সমস্যা রয়েছে, তাঁরা এই পানীয় নিয়মিত খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিলে ভাল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment