আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সাংসদদের ‘ভয় দেখানো’ হচ্ছে, বিস্ফোরক অভিযোগ মমতার! বিশেষ অধিবেশনের আগে তড়িঘড়ি দিল্লি যাচ্ছেন তৃণমূলনেত্রী

Published on: November 28, 2026
---Advertisement---

নয়াদিল্লী, ২৮ নভেম্বরঃ সংসদের বিশেষ অধিবেশন শুরুর আগে জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ। মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিল ঘিরে যখন শাসক-বিরোধী শিবিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে, ঠিক তখনই তড়িঘড়ি দিল্লি যাওয়ার সিদ্ধান্ত জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে কালীঘাটের বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর ঘোষণা, দলের সাংসদদের ভয় দেখানো হচ্ছে। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতেই দিল্লি যাচ্ছেন তিনি। মমতার এই ঘোষণার পর সংসদের বিশেষ অধিবেশনের আগে রাজনৈতিক মহলে জল্পনা আরও বেড়েছে।

শনিবার সাংবাদিকদের মমতা বলেন, “আমি দিল্লি যাচ্ছি। সিনিয়র লিডাররা বারবার ফোন করছেন। আমি কারও নাম বলব না। ওঁরা চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছিলেন। আমি বলেছি, সেসব লাগবে না। আমি যাব। গিয়ে খতিয়ে দেখব কী হয়েছে। তার পর যা ব্যবস্থা করার করব।” তবে ঠিক কী ধরনের ভয় দেখানোর অভিযোগ উঠেছে, কারা সেই কাজ করছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তৃণমূলনেত্রী।

আগামী সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে তিন দিনের বিশেষ অধিবেশন। ৩০ নভেম্বর লোকসভায় মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল পেশের সম্ভাবনা রয়েছে। তার পর আলোচনা ও ভোটাভুটি হতে পারে। এই দুই বিলকে ঘিরে ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে চাপানউতর। কেন্দ্রের এনডিএ সরকার বিলগুলি পাশ করাতে তৎপর। অন্যদিকে, বিরোধী দলগুলিও নিজেদের অবস্থান স্পষ্ট করতে এবং সাংসদদের একজোট রাখতে ব্যস্ত।

এই পরিস্থিতিতে তৃণমূলের সাংসদ সংখ্যা ও ভোটের অঙ্কও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তৃণমূল শিবিরের দাবি, দল থেকে বেরিয়ে যাওয়া ২০ জন সাংসদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা আট জন মোট ২৮ জনকেই রাজনৈতিক হিসাবের মধ্যে রাখতে হবে। যদিও এই সাংসদদের অবস্থান ও দলীয় পরিচয় নিয়ে রাজনৈতিক বিতর্ক রয়েছে।

এর মধ্যেই শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে লোকসভার সাংসদদের উদ্দেশে তিন লাইনের হুইপ জারি করা হয়েছে। সেখানে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত লোকসভার অধিবেশনে দলের সমস্ত সাংসদকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও কারণেই অনুপস্থিতি গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। অর্থাৎ, বিশেষ অধিবেশনের দিনগুলিতে সাংসদদের উপস্থিতি নিশ্চিত করতে কড়া অবস্থান নিয়েছে তৃণমূল নেতৃত্ব।

এর আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেছিলেন অভিষেক। এবার মমতার দিল্লি যাওয়ার ঘোষণা। সব মিলিয়ে বিশেষ অধিবেশনের আগে তৃণমূলের সংসদীয় প্রস্তুতি যে আরও জোরদার হচ্ছে, তা স্পষ্ট। তবে সাংসদদের ভয় দেখানোর অভিযোগের নেপথ্যে কী ঘটনা রয়েছে, দিল্লিতে গিয়ে মমতা কী পদক্ষেপ করেন, এখন নজর সেদিকেই।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

‘থানায় বসিয়ে ভয় দেখিয়ে সই করানো হয়েছে’, ঋতব্রতদের বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক! ভিডিও দেখিয়ে জালিয়াতির অভিযোগ

আধুনিক খেলনার ভিড়েও অমলিন কদর! কোচবিহারের রাসমেলায় আজও শৈশবের স্মৃতি টমটম গাড়ি

ডিজে-র দাপটে সন্ধ্যারতি ব্যাহত, প্রতিবাদ করতেই সন্ন্যাসীকে হেনস্থার অভিযোগ! মুখ্যমন্ত্রীকে ই-মেল নবদ্বীপের রামকৃষ্ণ মিশনের সম্পাদকের

মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিলের আগে তৎপর অভিষেক! কল্যাণের সাসপেনশন প্রত্যাহারে স্পিকারকে চিঠি

পাহাড়ের পথে ছুটবে টয়ট্রেন, কামরায় চলবে কলমের লড়াই! ‘পাহাড় কেন কবিদের টানে’, অভিনব সাহিত্য সফরের আয়োজন শিলিগুড়িতে

ভোটার তালিকা থেকে নাম বাদ, বাড়ি বাড়ি পুলিশ-সিভিক! কার নির্দেশে নথি যাচাই, খোঁজ শুরু নির্বাচন কমিশনের

Leave a Comment