আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পাহাড়ের পথে ছুটবে টয়ট্রেন, কামরায় চলবে কলমের লড়াই! ‘পাহাড় কেন কবিদের টানে’, অভিনব সাহিত্য সফরের আয়োজন শিলিগুড়িতে

Published on: November 28, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২৮ নভেম্বরঃ পাহাড়ের বাঁকে বাঁকে এগিয়ে চলেছে টয়ট্রেন। জানলার বাইরে কখনও ঘন সবুজের সমারোহ, কখনও মেঘের আনাগোনা, কখনও বা দূরের পাহাড়ের হাতছানি। আর সেই দৃশ্য দেখতে দেখতেই কামরার ভিতরে চলছে কলমের খেলা। কেউ লিখছেন কবিতা, কেউ স্মৃতির কথা, কেউ বা খুঁজছেন প্রকৃতির সঙ্গে সাহিত্যের নিবিড় সম্পর্ক। দার্জিলিং হিমালয়ান রেলপথে এমনই এক অন্য স্বাদের সফরের আয়োজন করেছে ‘উত্তরবঙ্গের সাহিত্যের আলো’। ভ্রমণের পরিচিত আনন্দের সঙ্গে সাহিত্যচর্চাকে মিশিয়ে দেওয়াই এই উদ্যোগের মূল ভাবনা।

‘পাহাড় কেন কবিদের টানে’ এই বিষয়কে সামনে রেখে রবিবার শিলিগুড়ি জংশন থেকে তিনধারিয়া পর্যন্ত চলবে বিশেষ সাহিত্য সফর। ‘A Literary Journey Aboard Toy Train’ নামের এই কর্মসূচির কথা শনিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে জানান সংস্থার সম্পাদিকা তথা উদ্যোক্তা পান্না দাস। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, সকাল ১১টা থেকে আমন্ত্রিতদের আসার কথা। দুপুর ১২টা নাগাদ জঙ্গল সাফারির জন্য ব্যবহৃত বিশেষ টয়ট্রেনে শুরু হবে মূল যাত্রা।

এই সফরে সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত মোট ২৭ জন ব্যক্তিত্ব অংশ নেবেন। কলকাতা-সহ বিভিন্ন জায়গা থেকে সাহিত্যিক, লেখালেখির সঙ্গে যুক্ত মানুষ এবং শর্ট ফিল্ম জগতের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শান্তিনিকেতনের ‘প্রসাদ’-এর সভাপতি। পাহাড়ি রেলপথের নৈসর্গিক পরিবেশে সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য আবহ তৈরি করাই উদ্যোক্তাদের লক্ষ্য।

এই আয়োজনের বিশেষত্ব, এখানে কেউ নিছক পর্যটক নন। প্রত্যেকেই সৃষ্টির অংশীদার। যাত্রার সময় অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হবে খাতা ও কলম। পাহাড়ের সৌন্দর্য, প্রকৃতির মায়া, ব্যক্তিগত স্মৃতি কিংবা পাহাড়কে ঘিরে সাহিত্যিক অনুভূতি ‘পাহাড় কেন কবিদের টানে’ বিষয়টিকে কেন্দ্র করে নিজের মতো করে লিখতে পারবেন তাঁরা। সফর শেষে সেই লেখাগুলি জমা নেওয়া হবে। পরবর্তী সময়ে সেগুলি প্রকাশের পরিকল্পনাও রয়েছে আয়োজকদের।

পান্না দাসের কথায়, পাহাড়ের সঙ্গে সাহিত্যিকদের সম্পর্ক বহু পুরনো। রবীন্দ্রনাথ ঠাকুর-সহ বহু মনীষীর লেখায় পাহাড়ের প্রকৃতি ও সৌন্দর্যের ছাপ রয়েছে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সঙ্গে যুক্ত থেকে রবীন্দ্রনাথকে নিয়ে চর্চা করতে গিয়েই তাঁর লেখায় পাহাড়ের প্রতি বিশেষ আকর্ষণের বিষয়টি উপলব্ধি করেন তিনি। সেই ভাবনা থেকেই এই সাহিত্য সফরের পরিকল্পনা। যাত্রার কামরাগুলিও সাজানো হবে বিভিন্ন ঋষি ও মনীষীর ছবি দিয়ে। বাংলা ভাষা ও সাহিত্যচর্চার পাশাপাশি গুরুত্ব পাবে উত্তরবঙ্গের সাহিত্যিক পরিসর।

পর্যটনের অন্যতম পরিচিত আকর্ষণ টয়ট্রেনকে এ বার চলমান সাহিত্য মঞ্চ হিসেবে তুলে ধরার চেষ্টা। উদ্যোক্তাদের আশা, এই সফর শুধু পাহাড় দেখার অভিজ্ঞতায় সীমাবদ্ধ থাকবে না, বরং নতুন ভাবনা ও সৃষ্টিরও জন্ম দেবে। পাহাড়ের পথে ট্রেন যত এগোবে, ততই হয়তো খুলে যাবে শব্দের জানলা। প্রকৃতির টানে কবির কলমে কী উঠে আসে, আপাতত সেই অপেক্ষাতেই সাহিত্যপ্রেমীরা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস বিলের আগে তৎপর অভিষেক! কল্যাণের সাসপেনশন প্রত্যাহারে স্পিকারকে চিঠি

ভোটার তালিকা থেকে নাম বাদ, বাড়ি বাড়ি পুলিশ-সিভিক! কার নির্দেশে নথি যাচাই, খোঁজ শুরু নির্বাচন কমিশনের

পিছোল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন! জানুয়ারি নয়, ফেব্রুয়ারিতে তালিকা প্রকাশের সিদ্ধান্ত কমিশনের, ফের শুরু হচ্ছে এসএসআর

জিরামজি কর্মীদের জন্য বড় সুখবর! এক ধাক্কায় বাড়ল মাসিক বেতন, ৬০ বছর পর্যন্ত চাকরির সুরক্ষা, মিলবে ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটিও

১০ দিনের জন্য বিধানসভায় বিরোধী দলনেতা পদ শূন্য! ঋতব্রতকে সরিয়ে বড় নির্দেশ হাই কোর্টের, ৭ ডিসেম্বরের মধ্যে সিদ্ধান্ত স্পিকারের

নাবালকের বিয়ে দিলেই বিপাকে পুরোহিত! বাল্যবিবাহ রুখতে এবার কড়া কলকাতা পুলিশ, হতে পারে গ্রেপ্তারও

Leave a Comment