আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগানে নাটাবাড়িতে বিজেপির মহামিছিল

Published on: November 21, 2026
---Advertisement---

কোচবিহার, ২১ নভেম্বরঃ  ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ এই স্লোগানকে সামনে রেখে নাটাবাড়ি বিধানসভা এলাকায় মহামিছিল করল বিজেপি। শনিবার গুড়িয়াহাটি-১ এলাকায় আয়োজিত এই মিছিলে অংশ নেন বিজেপির নেতা-কর্মী ও দলীয় সমর্থকেরা। মিছিলের মাধ্যমে গণতন্ত্র রক্ষার দাবি এবং অরাজকতার অভিযোগ তুলে প্রতিবাদী বার্তা দেন দলীয় নেতৃত্ব।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহ-সভাপতি তথা নাটাবাড়ি বিধানসভার অ্যাসেম্বলি ইনচার্জ দীপা চক্রবর্তী, সংশ্লিষ্ট মণ্ডল সভাপতি-সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা। দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে দিতে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করেন মিছিলে অংশগ্রহণকারীরা।

বিজেপি নেতৃত্বের বক্তব্য, গণতান্ত্রিক অধিকার ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষার দাবিতেই এই কর্মসূচির আয়োজন। তাঁদের দাবি, এলাকায় অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে। তার বিরুদ্ধে সংগঠিতভাবে প্রতিবাদ জানাতেই এই মহামিছিল।

মিছিলকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। তবে বিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করে অন্য কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment