আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

তরুণীর রহস্যমৃ*ত্যু*র তিন দিন পর গ্রেফতার মা, আদালতে পেশ মায়ের বান্ধবীও

Published on: November 21, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২১ নভেম্বরঃ ডাবগ্রামের তরুণী তানিশা ঘোষের রহস্যমৃত্যুর ঘটনায় নতুন মোড়। মৃত্যুর তিন দিন পর শনিবার সকালে শিলিগুড়ির শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করা হল তাঁর মা দীপশিখা ঘোষকে। এ দিনই তাঁকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। অন্যদিকে, পরিবারের অভিযোগের ভিত্তিতে আগেই গ্রেফতার হওয়া দীপশিখা ঘোষের মায়ের বান্ধবী পলাশী দাসকেও শনিবার আদালতে পেশ করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ঋণের টাকা এবং আর্থিক লেনদেনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল তাঁদের মধ্যে। তানিশার দাদার অভিযোগ, পলাশী দাস তাঁর বোনের কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়েছিলেন। পাশাপাশি তাঁর মায়ের নামে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার ঋণও নেওয়া হয়েছিল বলে অভিযোগ। সেই টাকা ফেরত দেওয়া নিয়ে বিবাদের সূত্রপাত বলে দাবি পরিবারের।

পরিবারের অভিযোগ, আর্থিক লেনদেন ঘিরে তৈরি হওয়া এই বিবাদের সঙ্গে তানিশার মৃত্যুর যোগ থাকতে পারে। যদিও ঠিক কী কারণে তরুণীর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর নেপথ্যে কোনও অপরাধমূলক ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তানিশার মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে পলাশী দাসকে গ্রেফতার করা হয়। এবার গ্রেফতার হলেন তরুণীর মা দীপশিখা ঘোষও। দু’জনকেই আদালতে পেশ করে তদন্তের পরবর্তী পদক্ষেপ করছে পুলিশ।

তবে আর্থিক লেনদেনের অভিযোগ এবং তানিশার মৃত্যুর মধ্যে সরাসরি কোনও যোগ রয়েছে কি না, তা এখনও তদন্তসাপেক্ষ। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তে মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসবে বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত চলছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment