আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ফের আইনি জটিলতায় মমতা! নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগে মামলা করার হুঁশিয়ারি শুভেন্দুর

Published on: November 10, 2026
---Advertisement---

নন্দীগ্রাম, ১০ নভেম্বরঃ একদিকে পুরনো মামলায় দিল্লি পুলিশের নোটিস, অন্যদিকে নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ। একের পর এক আইনি বিতর্কে নতুন করে চর্চায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগ তুলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নন্দীগ্রাম দিবসে শহিদদের শ্রদ্ধা জানাতে গিয়ে এই ঘোষণা করেন তিনি। শুধু মমতা নন, অভিযোগ সত্ত্বেও তাঁর মনোনয়ন গ্রহণ করেছিলেন যে তৎকালীন রিটার্নিং অফিসার, তাঁর ভূমিকা নিয়েও তদন্তের কথা জানিয়েছেন শুভেন্দু। ফলে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে জল্পনা।

মঙ্গলবার নন্দীগ্রামের গোকুলনগরে শহিদ স্মরণ কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানেই মমতার নির্বাচনী হলফনামা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। শুভেন্দুর দাবি, নির্বাচনে প্রার্থী হওয়ার সময় নিজের হলফনামায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করেননি মমতা। মনোনয়নপত্র পরীক্ষার সময়ও বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছিলেন একাধিক প্রার্থী। কিন্তু সেই আপত্তি খারিজ করে দেন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার। শুভেন্দুর কথায়, ‘‘তথ্য গোপন সত্ত্বেও তিনি স্ক্রুটিনিতে আটকাননি। আমি এটা নিয়ে মামলা করব। এসব করা যায় না।’’

উল্লেখ্য, ২০২১ সালে নন্দীগ্রাম এবং ২০২৬ সালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন শুভেন্দু অধিকারী। দু’বারই পরাজিত হন তৃণমূল নেত্রী। ২০২৬ সালে ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রামেও জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন শুভেন্দু। এবার সেই নির্বাচনী পর্বের হলফনামা ঘিরেই নতুন করে আইনি লড়াইয়ের ইঙ্গিত দিলেন তিনি।

এর আগে সোমবারই ২০১৩ সালের একটি মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসে দিল্লি পুলিশ। সরকারি কাজে বাধা এবং আধিকারিকদের উপর হামলার মতো অভিযোগের উল্লেখ রয়েছে ওই নোটিসে বলে জানা গিয়েছে। মমতার সুবিধামতো সময় ও স্থানে তাঁকে জিজ্ঞাসাবাদের কথা জানানো হয়েছে।

মঙ্গলবার সেই পুরনো মামলার প্রসঙ্গে প্রশ্ন করা হলে শুভেন্দু জানান, বিষয়টি তাঁর জানা নেই। তবে নির্বাচনী হলফনামা নিয়ে নতুন মামলার কথা স্পষ্ট করে দেন তিনি। ফলে পুরনো মামলার নোটিসের রেশ কাটতে না কাটতেই নতুন আইনি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হল রাজ্য রাজনীতিতে। এখন দেখার, শুভেন্দুর ঘোষণার পর সত্যিই আদালতের দ্বারস্থ হন কি না তিনি এবং অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ কী হয়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

‘স্বামীকে এনকাউন্টার করা হতে পারে’, সুমিতের স্ত্রীর আশঙ্কায় দ্রুত শুনানিতে নারাজ হাই কোর্ট

আড়াই মাস ধরে বন্ধ অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস, এবার হাই কোর্টের দ্বারস্থ তৃণমূল! শুনানি ২৩ নভেম্বর

সরকারি তিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও ২২ কোটি! বিজয়কে নিশানা করে জবাব চাইল বিজেপি

নিষিদ্ধ গাঁ/জা চাষের বিরুদ্ধে পুলিশের অভিযান! দিনহাটার লাঙ্গুলিয়ায় জমির গাঁ/জা গাছ কেটে নষ্ট করল পুলিশ

ভাইফোঁটা ও ছটপুজোর আগে বাজারে প্রশাসনের নজরদারি! কোচবিহারের নতুন বাজারে বিশেষ অভিযান, খতিয়ে দেখা হল নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম

শ্রমিকদের স্বার্থে ওয়েলফেয়ার বোর্ড গঠনের দাবি! কোচবিহার শহরে BMS ও BPTMM-এর মিছিল, উঠল ‘দিল্লি চলো’ স্লোগান

Leave a Comment