কোচবিহার, ২ নভেম্বরঃ আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে প্রতিবাদে সরব ব্যাঙ্ককর্মীরা। কেন্দ্রের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে টানা দু’দিনের ধর্মঘটের কর্মসূচি নেওয়া হয়েছে। তারই সমর্থনে কোচবিহারেও আন্দোলনে নামলেন ব্যাঙ্ককর্মীরা। বেসরকারিকরণের প্রতিবাদ জানিয়ে অনশনে বসেন তাঁরা।
আন্দোলনকারীদের দাবি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের স্বার্থ ও কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে হবে। আইডিবিআই ব্যাঙ্ককে বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে কেন্দ্রকে সরে আসতে হবে। এই দাবিতেই দেশজুড়ে আন্দোলনের পাশাপাশি কোচবিহারেও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন কর্মীরা।





