আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘ডিজিটাল অ্যারেস্ট’-এ ২.৬৬ কোটি প্রতারণার অভিযোগ, নরেন্দ্রপুরের মামলায় তদন্তভার সিবিআইকে দিল হাই কোর্ট

Published on: September 23, 2026
---Advertisement---

কলকাতা, ২৩ সেপ্টেম্বরঃ  ফোনের ওপারে পুলিশ বা কেন্দ্রীয় সংস্থার আধিকারিক। কখনও ভিডিয়ো কল, কখনও জেরা। ভয় দেখিয়ে ঘণ্টার পর ঘণ্টা ‘অনলাইনে বন্দি’ করে রাখা। তার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা হাতিয়ে নেওয়া। সাইবার প্রতারণার এই নতুন কৌশল, ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর অভিযোগ এ বার পৌঁছল কলকাতা হাই কোর্টে। নরেন্দ্রপুরের একটি মামলায় প্রায় ২ কোটি ৬৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল আদালত।

বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে জয়শ্রী রামকৃষ্ণন ও অন্য এক আবেদনকারীর মামলার শুনানি ছিল। আবেদনকারীদের অভিযোগ, নিজেদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক পরিচয় দিয়ে অভিযুক্তেরা তাঁদের ডিজিটাল মাধ্যমে দীর্ঘ সময় আটকে রাখে। বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে কার্যত গৃহবন্দির পরিস্থিতি তৈরি করা হয়। এর পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দফায় দফায় বিপুল টাকা সরিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।

মামলার শুনানিতে আবেদনকারীদের আইনজীবীরা আদালতের নজরে আনেন, ‘ডিজিটাল অ্যারেস্ট’-সহ জটিল সাইবার প্রতারণার ঘটনায় তদন্তের ক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। সেই যুক্তিতেই নরেন্দ্রপুর থানায় দায়ের হওয়া মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আবেদন জানানো হয়।

সওয়াল-জবাবের পর মামলার তদন্তভার সিবিআইকে দেওয়ার নির্দেশ দেয় হাই কোর্টের একক বেঞ্চ। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী সাত দিনের মধ্যে নরেন্দ্রপুর থানার পুলিশকে মামলার সমস্ত নথি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দিতে হবে।

এর মধ্যে রয়েছে এফআইআর, তদন্তের নথিপত্র এবং বাজেয়াপ্ত করা ডিজিটাল প্রমাণের ফাইলও। অর্থাৎ, মামলাটির তদন্তে এখন থেকে সাইবার প্রতারণার জাল কত দূর বিস্তৃত, টাকা কোথায় কোথায় গিয়েছে এবং এই ঘটনায় আর কারা যুক্ত সেই প্রশ্নগুলিও খতিয়ে দেখবে সিবিআই।

ভিডিয়ো কলের ওপারে ‘গ্রেফতারি’, ‘মামলা’, ‘জেরা’ এমন নানা ভয় দেখিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করার অভিযোগ বার বার সামনে আসছে। নরেন্দ্রপুরের এই মামলায় আদালতের তদন্তভার বদলের নির্দেশ সেই ধরনের অভিযোগের গুরুত্বকেই আরও এক বার সামনে আনল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

খালপাড়ায় চুরির ঘটনায় গ্রেফতার যুবক, বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার ৬ লক্ষ ১৫ হাজার টাকা

 ‘জনস্বার্থ’ মানেই খামখেয়ালিপনা নয়! তথ্যহীন PIL-এ ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার হুঁশিয়ারি হাই কোর্টের

আদালত চত্বরেই আইনজীবীকে ডিম ছোড়া, হামলার অভিযোগ! বারুইপুরের ঘটনায় রিপোর্ট তলব হাই কোর্টের

প্রদীপের আলোয় আয়ুর্বেদের বার্তা, স্বাস্থ্য সুরক্ষায় প্রাচীন চিকিৎসাপদ্ধতির গুরুত্ব নিয়ে আলোচনা

বালিগঞ্জ-নিউ আলিপুরে ইডির হানা, বিদেশি মুদ্রা লেনদেনে বড়সড় আর্থিক অনিয়মের অভিযোগ

‘সবকিছুর একটা সীমা থাকা উচিত’, হুমায়ুন-সায়ন কাণ্ডে মুখ খুললেন দিলীপ, ‘রাজনীতিতে এই সংস্কৃতি বন্ধ হোক’

Leave a Comment