আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটের মুখে জেলবন্দি প্রার্থী, এ বার জামিন চেয়ে হাই কোর্টে মিলন প্রধান! দ্রুত শুনানির আর্জি

Published on: September 23, 2026
---Advertisement---

কলকাতা, ২৩ সেপ্টেম্বরঃ ভোটের দিন যত এগোচ্ছে, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ঘিরে আইনি টানাপড়েনও ততই বাড়ছে। জেল হেফাজত থেকে এ বার জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি। বুধবার তাঁর আইনজীবী মিলন মুখোপাধ্যায় আদালতের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আর্জি জানান। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহেই শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলন পর্বের পুরনো মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই জেল হেফাজতে রয়েছেন মিলন। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলির মধ্যে যেগুলিতে তিনি বর্তমানে হেফাজতে রয়েছেন, সেগুলিতে পৃথক ভাবে জামিনের আবেদন করার কথা আগেই জানিয়েছিলেন তাঁর আইনজীবীরা। সেই প্রক্রিয়ারই পরবর্তী ধাপ হিসেবে এ বার হাই কোর্টে জামিনের আবেদন।

মিলনের আইনজীবীর বক্তব্য, তিনি নন্দীগ্রাম উপনির্বাচনের প্রার্থী। আগামী ৬ অক্টোবর ভোট। ফলে ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে জামিনের আবেদনটির দ্রুত শুনানি। মামলা দায়েরের পর শুনানির জন্য যে সময় প্রয়োজন, সেই বিষয়টি মাথায় রেখেই আদালতের কাছে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে।

এর আগে মিলনের বিরুদ্ধে থাকা আরও কয়েকটি মামলায় রক্ষাকবচ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল তাঁর আইনজীবী পক্ষ। মঙ্গলবারের শুনানিতে রাজ্য জানিয়েছিল, পাঁচটি মামলায় আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা হবে না। তবে যে মামলাগুলিতে তিনি জেল হেফাজতে রয়েছেন, সেগুলিতে জামিনের আবেদন আলাদা ভাবে করতে হবে। এই পরিস্থিতিতে নজর এখন জামিনের আবেদনের শুনানির দিকে। কারণ নন্দীগ্রামে ভোট ৬ অক্টোবর এবং গণনা ৯ অক্টোবর। অর্থাৎ ভোটের আগে হাতে রয়েছে অল্প সময়ই। জেলবন্দি অবস্থায় প্রার্থীর আইনি লড়াই কোথায় গিয়ে দাঁড়ায়, আপাতত সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

‘কাকা’ বলে ডাক, বাইরে আসতেই হামলা! শীতলকুচিতে বিজেপি নেতাকে কাঠের বাটাম দিয়ে মারধরের অভিযোগ

‘কথা শুনতে পাইনি’, অভিযোগ! মদ্যপ বাবার মারধরে ১৪ বছরের কি/শো/রী/র মৃ/ত্যু, খড়িবাড়িতে গ্রে/ফ/তা/র বাবা

ক্যাপ্টেনের টাস্কেই ধুন্ধুমার ‘বিগ বস বাংলা’! নন্দিনীর টানাহেঁচড়ায় পড়ে চোট সৃজলার, নেটপাড়ায় তুমুল ক্ষোভ

ভরা সভায় ‘তর্জা’ বিজেপির দুই বিধায়কের! দমদম পার্কে পীযূষের ক্ষোভ, ‘ভয় আউট, ভরসা ইন’ মানতে নারাজ শারদ্বত

জন্মের বছরেই মাধ্যমিক! নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামা ঘিরে হাই কোর্টে মামলা

১৬ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার আপিল, অনুমতি দিলেন কে? কমিশনের অন্দরেই প্রশ্ন তুললেন সুখবীর সিং সান্ধু

Leave a Comment