আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বছরে এক দিন, স্বস্তির বড় ভরসা! পি কে সাহা হাসপাতালে বিনামূল্যে পেসমেকার পরীক্ষা, পরিষেবা নিলেন শতাধিক রোগী

Published on: September 21, 2026
---Advertisement---

মনিরুল হক, কোচবিহারঃ কখনও হৃদ্‌যন্ত্রের ছন্দ থেমে যাওয়ার আশঙ্কা। সেই ভয় কাটাতেই শরীরে বসেছে পেসমেকার। কিন্তু যন্ত্রটি ঠিকঠাক কাজ করছে তো? ব্যাটারির আয়ু কতটা? কোনও সমস্যা তৈরি হয়েছে কি না এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই প্রতি বছরের মতো এ বারও বিনামূল্যে পেসমেকার চেক-আপ ক্যাম্পের আয়োজন করল কোচবিহারের পি কে সাহা হাসপাতাল।

হাসপাতালের এমআইআর বিল্ডিংয়ে আয়োজিত ওই শিবিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে পেসমেকার বসানো রোগীরা আসেন। হাসপাতাল সূত্রে খবর, এ দিন শতাধিক রোগী বিনামূল্যে পরিষেবা নিয়েছেন। পেসমেকারের ব্যাটারি কতটা কার্যকর রয়েছে, যন্ত্রের কার্যকারিতায় কোনও সমস্যা দেখা দিয়েছে কি না সহ বিভিন্ন বিষয় পরীক্ষা করা হয় শিবিরে।

হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স-সহ স্বাস্থ্যকর্মীরা রোগীদের প্রয়োজনীয় পরিষেবা দেন। হাসপাতালের তরফে জানানো হয়েছে, পেসমেকার পরীক্ষা-সহ এই ধরনের পরিষেবা বাইরে করাতে গেলে রোগীদের অনেকটাই খরচ করতে হয়। সেই খরচের বোঝা কিছুটা কমাতেই প্রতি বছর এই উদ্যোগ নেওয়া হয়।

দিনহাটা থেকে চেক-আপ করাতে এসেছিলেন এক রোগী। তাঁর কথায়, ‘‘আমার পেসমেকার বসানো হয়েছে। এখন আমি সুস্থ রয়েছি। প্রতি বছর এখানে বিনামূল্যে পেসমেকার চেক-আপ করা হয়। তাই এ বারও পরীক্ষা করাতে এসেছি।’’

চিকিৎসকদের নজরদারিতে পরীক্ষা করিয়ে নিশ্চিন্ত মুখে বাড়ি ফিরেছেন বহু রোগী। হৃদ্‌যন্ত্রের সঙ্গে জড়িয়ে থাকা ছোট্ট একটি যন্ত্র তার নিয়মিত পরীক্ষা যে কতটা জরুরি, সেই বার্তাই যেন ফের সামনে আনল এই শিবির।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

 ‘খাম’ নিয়ে টানাটানি শেষ হচ্ছে না! ‘আলমারি’ পেয়েও প্রতীক ফেরাতে হাই কোর্টে নওশাদ, নজর ৬ অক্টোবরের উপনির্বাচনে

নাম-প্রতীক ‘ফ্রিজ’, এ বার সুপ্রিম কোর্টে মমতা! দ্রুত শুনানির আর্জি, ‘এই সপ্তাহেই’ শুনানির আশ্বাস প্রধান বিচারপতির

মৎস্যশিল্পে ‘ডবল ইঞ্জিন’-এর গতি, ৯ কোটি বরাদ্দের ঘোষণা! প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় এল পশ্চিমবঙ্গ

নাড্ডার কনভয় হামলার ছ’বছর পর গ্রেফতার দুই তৃণমূল নেতা, মগরাহাটে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত রিপন-সঞ্জীব

অভিষেকের পর এবার অরূপ! শালবনি জমি মামলায় সুমিতের বয়ানে ফের মোড়, দাবি আইনজীবীর

গেস্ট হাউস উদ্বোধনের মঞ্চে নারী ক্ষমতায়নের বার্তা, SHG মহিলাদের সঙ্গে সরাসরি কথোপকথনে দিলীপ-শান্তনু

Leave a Comment