আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘বহুদিন পার’, প্রতীক-তহবিলের ফয়সালায় কমিশনকে ফের চিঠি মমতার, ‘ভুলপথে’ বিধায়ক কারা?

Published on: August 31, 2026
---Advertisement---

কলকাতা, ৩১ আগস্টঃ আগস্ট শেষ। কিন্তু শেষ হল না তৃণমূলের ‘ঘরের যুদ্ধ’। দলের প্রতীক এবং তহবিল কার হাতে থাকবে, সেই প্রশ্নে কালীঘাট ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের টানাপড়েনের এখনও নিষ্পত্তি হয়নি। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত না আসায় সোমবার, অগস্টের শেষ দিন ফের কমিশনের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা স্পষ্ট আর দেরি নয়, দ্রুত ফয়সালা হোক।

সূত্রের খবর, কমিশনকে পাঠানো চিঠিতে মমতার বক্তব্য, বিষয়টি নিয়ে ‘বহুদিন পার হয়ে গিয়েছে’। তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানানো হয়েছে। শুধু মমতার চিঠিই নয়, কয়েক জন বিধায়কের চিঠিও নাকি তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। সেখানে অভিযোগ, তাঁদের ‘ভুলপথে পরিচালিত’ করা হচ্ছে। তবে ওই বিধায়কেরা কারা, তা এখনও প্রকাশ্যে আসেনি। আর সেখানেই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা।

২০২৬-এর বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূলের অন্দরের সমীকরণ দ্রুত বদলেছে। অধিকাংশ বিধায়ক ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন বলে দাবি ওই পক্ষের। দিল্লিতেও সাংসদদের একাংশ দল ছেড়েছেন। কয়েক জন রাজ্যসভার সাংসদ সরাসরি বিজেপিতে গিয়েছেন বলেও দাবি রয়েছে। ফলে দলের সাংগঠনিক নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয় টানাপড়েন।

প্রতীক শুধু একটি দলের নির্বাচনী পরিচয় নয়। ভোটের ময়দানে সেই প্রতীকই প্রার্থীর পরিচিতি, কর্মীদের সংগঠিত করার হাতিয়ার। একই সঙ্গে দলীয় তহবিলের নিয়ন্ত্রণও রাজনৈতিক ক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ। ফলে কমিশনের সিদ্ধান্ত ঘিরে অপেক্ষা যত দীর্ঘ হচ্ছে, দুই শিবিরের উদ্বেগও তত বাড়ছে।

আগেই দুই পক্ষকে নিজেদের দাবি ও তথ্যপ্রমাণ জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল কমিশন। কালীঘাটপন্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নথি জমা দিলেও ঋতব্রত শিবির অতিরিক্ত সময় চেয়েছিল। তা নিয়ে আপত্তি জানিয়েছিল মমতার শিবির। পরে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, দুই পক্ষের নথি খতিয়ে দেখেই আইনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

এখন প্রশ্ন, মমতার চিঠির সঙ্গে থাকা বিধায়কেরা কারা? তাঁরা কি ঋতব্রত শিবির থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছেন? নাকি এটি নিছক আইনি প্রক্রিয়ার অংশ? উত্তর মিলবে কমিশনের সিদ্ধান্তে। তবে তার আগে তৃণমূলের ‘ঘর’-এর ভিতরের ফাটল আরও কতটা চওড়া হয়, নজর সেদিকেও।

 

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

ক্যামাক স্ট্রিট-কাণ্ডে থানায় হাজিরা এড়ালেন ডেরেক, সাত দিন সময় চেয়ে চিঠি! দ্বিতীয় নোটিসের তোড়জোড়

ক্যামাক স্ট্রিট-কাণ্ডে পুলিশের ‘অনলাইন নথি’ নিয়ে পাল্টা প্রশ্ন অভিষেকের, হাজিরা ঘিরে ফের জট

‘যোগ্য’ ১৭ হাজার শিক্ষকের চাকরি বহাল, ২০২৭-এর ৩১ মে পর্যন্ত স্বস্তি! রাজ্যকে শেষ সময়সীমা সুপ্রিম কোর্টের

‘ভোট দেননি তো কী,আমি সবার মুখ্যমন্ত্রী’, নন্দীগ্রামে ঢালাও উন্নয়নের ঘোষণা শুভেন্দুর

‘সমবায়ই বিকল্প অর্থনীতি’, মধ্যমগ্রামে সমবায় চাঙ্গার বার্তা শুভেন্দুর, মমতাকে খোঁচাও

 বিলবোর্ড বিতর্কের মধ্যেই ক্যামাক স্ট্রিটে দমকল, অগ্নি-নিরাপত্তায় ‘গলদ’ ছয়-সাত তলায়

Leave a Comment