আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার মীনাক্ষী!‘জেল ভরো’ কর্মসূচিতে উত্তপ্ত আসানসোল

Published on: August 10, 2026
---Advertisement---

কলকাতা, ১০ আগস্টঃ দেশব্যাপী আইন অমান্য ও ‘জেল ভরো’ কর্মসূচির আঁচ এবার আসানসোলেও। শ্রমিক-কৃষক বিরোধী নীতি, কাজের দাবি, শ্রম কোড বাতিল এবং সামাজিক সুরক্ষার দাবিতে সোমবার বামেদের ডাকা কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল আসানসোল পুলিশ লাইন সংলগ্ন এলাকা। শতাব্দী পার্ক থেকে জিটি রোড ধরে বিশাল মিছিল এগোতেই একের পর এক ব্যারিকেড দিয়ে পথ আটকানোর চেষ্টা করে পুলিশ। শেষ পর্যন্ত শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি।

ভগৎসিং মোড়ে পৌঁছতেই পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে যান আন্দোলনকারীরা। পুলিশ লাইনের কাছে দ্বিতীয় ব্যারিকেডও টপকে যায় মিছিল। এর পর দক্ষিণ পুলিশ ফাঁড়ির কাছে বিশাল ব্যারিকেডের সামনে আটকে যায় আন্দোলনকারীদের পথ। সেখানেই পুলিশ ও বাম কর্মী-সমর্থকদের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি জলকামান ও দমকলও মোতায়েন করা হয়।

কর্মসূচিতে নেতৃত্বে ছিলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় এবং রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পার্থ মুখোপাধ্যায়। ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে মীনাক্ষী অভিযোগ করেন, কেন্দ্র ও রাজ্যের শ্রমিক-কৃষক বিরোধী নীতির জেরে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে।

তাঁর বক্তব্য, রেশন থেকে নাম বাদ যাওয়া, হকার উচ্ছেদ, কোলিয়ারি ও স্টিল প্ল্যান্ট বন্ধ, বিদ্যুতের বিল বৃদ্ধি থেকে শুরু করে মহিলাদের উপর অত্যাচার একাধিক ইস্যুতে মানুষ ক্ষুব্ধ। তাঁর দাবি, ‘‘পুলিশি পাহারা দিয়ে এই জনরোষ আটকানো যাবে না।’’

শেষ পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত থাকতেই মীনাক্ষী-সহ একাধিক বাম নেতাকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের দু’টি বাস ও প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়া হয়।

আসানসোলের পাশাপাশি বাঁকুড়াতেও বামেদের কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়ায়। ফলে ‘জেল ভরো’ কর্মসূচির দিনে রাজ্যের একাধিক জায়গায় বামেদের শক্তি প্রদর্শন এবং প্রশাসনের সঙ্গে সংঘাত দুই ছবিই সামনে এল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

মমতার পাশে ‘ঋতব্রতপন্থী’ তিন বিধায়ক! বিধানসভায় বিরল ছবি, বদলাচ্ছে তৃণমূলের অন্দরের সমীকরণ?

হাইকোর্টে ধাক্কা, সুপ্রিম কোর্টে স্বস্তি! চোখের চিকিৎসায় ৩ সপ্তাহ বিদেশে যেতে পারবেন অভিষেক

প্রাক্তনের নিরাপত্তায় বর্তমানের ‘দায়িত্ববোধ’,মমতাকে শুভেন্দুর অনুরোধ,‘‘যেখানে যাবেন, পুলিশকে আগে জানাবেন’’

‘চাকরি-১০ লক্ষ টাকা পেয়েছি, চাই শুধু স্বামীর মৃত্যুর সুবিচার’,মুখ্যমন্ত্রীর পাশে পেয়ে কী বললেন হালিশহরের জেনি?

‘পুলিশ হেফাজতে’ তৃণমূল কর্মীর মৃত্যু, হালিশহরে শুভেন্দু: আইসি ক্লোজ, তদন্তকারী আধিকারিক সাসপেন্ড, পরিবারকে চাকরি-১০ লক্ষ

‘বদলের বাংলায়’ সৌজন্যের নজির,হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Leave a Comment