আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাজগঞ্জে হোল্ডিং সেন্টারে ২৬ বাংলাদেশি নাগরিক, কড়া নিরাপত্তায় নজরদারি প্রশাসনের

Published on: June 12, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ১২ জুনঃ রাজ্যজুড়ে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে চলমান ধরপাকড় অভিযানের অংশ হিসেবে জলপাইগুড়ির রাজগঞ্জে বিশেষ হোল্ডিং সেন্টারে ২৬ জন বাংলাদেশি নাগরিককে অস্থায়ীভাবে রাখা হয়েছে। বৃহস্পতিবার তাঁদের উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে বাসে করে রাজগঞ্জের ফাটাপুকুর হোল্ডিং সেন্টারে নিয়ে আসা হয়।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ১৫ জন মহিলা এবং ৭ জন শিশু রয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, তাঁরা প্রায় ৩–৪ বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর থেকে তাঁরা বিভিন্ন শ্রমজীবী পেশায় যুক্ত ছিলেন, যেমন রিকশাচালনা, রংমিস্ত্রির কাজসহ নানা দৈনন্দিন জীবিকার সঙ্গে জড়িত ছিলেন।

ফাটাপুকুরের এই হোল্ডিং সেন্টারে তাঁদের নিরাপত্তা ও থাকার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পুরো এলাকাটি উঁচু টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে। ক্যাম্পের ভেতরেই থাকা-খাওয়া ও প্রাথমিক প্রয়োজনীয় সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার এবং কেন্দ্রীয় বাহিনী ২৪ ঘণ্টা মোতায়েন রয়েছে। বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারছে না এবং ভেতরের প্রতিটি গতিবিধি কড়া নজরদারিতে রাখা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে এই নাগরিকদের ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, সূত্রের খবর অনুযায়ী আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তাঁদের সীমান্ত নিরাপত্তা বাহিনী (BSF)-এর হাতে তুলে দেওয়া হতে পারে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment