আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাজ্যের নতুন মুখ্য নির্বাচন আধিকারিক নীলম মিনা

Published on: May 25, 2026
---Advertisement---

কলকাতা, ২৫ মেঃ পশ্চিমবঙ্গের নতুন মুখ্য নির্বাচন আধিকারিক বা সিইও হিসেবে দায়িত্ব পেলেন নীলম মিনা। এর আগে এই পদে ছিলেন মনোজ আগরওয়াল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মনোজ আগরওয়ালকে মুখ্যসচিব পদে দায়িত্ব দেওয়া হয়। তারপর থেকেই নতুন মুখ্য নির্বাচন আধিকারিক কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। অবশেষে সেই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হল নীলম মিনাকে।

জানা গিয়েছে, ১৯৯৮ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার নীলম মিনা দীর্ঘদিন ধরে প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন। প্রায় ২৮ বছরের প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে তাঁর। এর আগে তিনি রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি পদে কর্মরত ছিলেন।

সূত্রের খবর, সোমবার বিকেলেই তাঁর নিয়োগ সংক্রান্ত তথ্য সামনে আসে। আগামী মঙ্গলবার থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশনের তরফে তাঁর নাম চূড়ান্ত হওয়ার পর প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নীলম মিনা। ভোট চলাকালীন রাজ্যের বিভিন্ন বুথে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছিল। সিসিটিভি পর্যবেক্ষণ, কন্ট্রোল রুম পরিচালনা-সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। নির্বাচন কমিশনের কন্ট্রোল রুমের তদারকির দায়িত্বও তাঁর হাতেই ছিল বলে সূত্রের খবর।

রাজ্যের তরফে মুখ্য নির্বাচন আধিকারিক পদে তিনটি নাম দিল্লিতে পাঠানো হয়েছিল। সেই তালিকাতেও নীলম মিনার নাম ছিল। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন তাঁকেই নতুন সিইও হিসেবে বেছে নেয়।

রাজ্যের প্রশাসনিক মহলের মতে, দীর্ঘ অভিজ্ঞতা ও নির্বাচন পরিচালনায় দক্ষতার কারণেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে। আগামী দিনে রাজ্যের বিভিন্ন নির্বাচন পরিচালনায় তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment