আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বামনহাটে পরিত্যক্ত ব্যাগে উদ্ধার ৮৪ কেজি গাঁজা, ব্যার্থ পাচারের চেষ্টা

Published on: February 10, 2026
---Advertisement---

দিনহাটা, ১০ ফেব্রুয়ারিঃ দিনহাটার বামনহাট রেলস্টেশন সংলগ্ন এলাকায় এক পুকুরে তিনটি ট্রলি ব্যাগ ও তিনটি পিঠব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনা জানাজানি হওয়া মাত্রই এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক ও উত্তেজনা।স্থানীয়রা তৎক্ষণাৎ সাহেবগঞ্জ থানায় খবর দিলে, মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ।

পুলিশ ওই ব্যাগগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।সাহেবগঞ্জ থানার পক্ষে পরবর্তীতে জানানো হয়, পরিত্যক্ত সবগুলো ব্যাগে নিষিদ্ধ গাঁজা ভর্তি ছিল। মোট ৮৪ কেজি গাঁজা পুলিশ উদ্ধার করেছে। ব্যাগগুলো পরীক্ষা করে পুলিশের প্রাথমিক ধারণা, এই গাঁজাগুলো ট্রেনের মাধ্যমে পাচারের জন্য ওই এলাকায় আনা হয়েছিল।

সম্ভবত স্টেশন সংলগ্ন পুকুরের ধারে লুকিয়ে রেখে পরবর্তীতে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে চাপানোর পরিকল্পনা ছিল পাচারকারীদের।পুলিশ অনুমান করছে, স্থানীয়দের নজরে পড়ায় পাচারকারীরা আতঙ্কিত হয়ে ব্যাগগুলি ফেলে পালিয়ে যায়। ফলে, তাদের পাচারের পরিকল্পনা সম্পূর্ণভাবে ভণ্ডুল হয়ে যায়।এনিয়ে সাহেবগঞ্জ থানায় তদন্ত শুরু হয়েছে। কারা এই গাঁজা পাচারের চেষ্টা করেছিল এবং তারা কোন নেটওয়ার্কের সাথে যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment