আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দিনহাটায় ৫ কিলোমিটার ম্যারাথন, অংশ নিলেন ৮০ প্রতিযোগী

Published on: August 15, 2026
---Advertisement---

দিনহাটা, ১৫ আগস্ট : দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনহাটা ৬ নম্বর মণ্ডলের বিজেপি এসসি মোর্চার উদ্যোগে আয়োজন করা হলো ৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। স্বাধীনতা দিবসের দিন শালমারা হাই স্কুলের সামনে থেকে নাজিরহাট বাজার পর্যন্ত এই ম্যারাথন অনুষ্ঠিত হয়।

ছেলে ও মেয়ে মিলিয়ে মোট ৮০ জন প্রতিযোগী এদিনের দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। স্বাধীনতা দিবসকে সামনে রেখে আয়োজিত এই ম্যারাথন ঘিরে সকাল থেকেই এলাকায় উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। নির্দিষ্ট পথ অতিক্রম করে প্রতিযোগীরা নাজিরহাট বাজারে পৌঁছন।

প্রতিযোগিতা শেষে ছেলে ও মেয়ে বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি ম্যারাথন সম্পূর্ণ করা প্রত্যেক প্রতিযোগীকে মেডেল দিয়ে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা ৬ নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি কৃষ্ণ বর্মন, এসসি মোর্চার সভাপতি উৎপল রায়, সহ-সভাপতি অসীম অধিকারী, বিজেপি মহিলা নেত্রী যুথিকা বর্মন-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই ম্যারাথনের মাধ্যমে শরীরচর্চার পাশাপাশি দেশাত্মবোধ ও সামাজিক সচেতনতার বার্তাও তুলে ধরা হয়।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment