আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটের মুখে দুর্গাপুর স্টেশনে ৫০ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার দুই যুবক

Published on: April 18, 2026
---Advertisement---

দুর্গাপুর, ১৮ এপ্রিলঃ বিধানসভা নির্বাচনের প্রথম দফার আগে রাজ্যে জোরদার হয়েছে নজরদারি। সেই আবহেই দুর্গাপুরে রেল পুলিশের অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ অর্থ। শুক্রবার রাতে দুর্গাপুর স্টেশন থেকে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে একটি ব্যাগভর্তি মোট ৫০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই যুবক ট্রেন থেকে নেমে স্টেশনে নামতেই তাঁদের আচরণে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশকর্মীদের। তাঁদের সঙ্গে থাকা বড় ব্যাগটি দেখে তল্লাশি চালানো হয়। প্রাথমিক জেরাতেই কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। এরপর ব্যাগ খুলতেই বেরিয়ে আসে বান্ডিল বান্ডিল নোট। সঙ্গে কোনও বৈধ কাগজপত্র বা রশিদ না থাকায় পুরো টাকাই বাজেয়াপ্ত করা হয়।

ধৃতদের নাম গুড্ডু রায় ও তপনকুমার মিত্র। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তাঁরা বিহার থেকে দুর্গাপুরে এসে সেখান থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ভোটের কাজে এই টাকা ব্যবহার হওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ। শনিবার ধৃতদের আসানসোল জেলা আদালতে তোলা হয়েছে।

ভোটের আগে রাজ্যজুড়ে নাকাতল্লাশি আরও জোরদার করা হয়েছে। সড়কপথ থেকে রেলস্টেশন সব জায়গাতেই চলছে কড়া নজরদারি। এরই মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নগদ উদ্ধারের খবর সামনে এসেছে। কলকাতার বালিগঞ্জে বিপুল টাকা উদ্ধার হয়েছে বলে খবর। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে উদ্ধার হয়েছে চার লক্ষ টাকা।

হুগলি-পশ্চিম মেদিনীপুর সীমানার খানাকুল এলাকাতেও নাকাচেকিং চলাকালীন ৮০ হাজার টাকা উদ্ধার হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। শাসকদল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোটে প্রভাব ফেলতেই বাইরে থেকে টাকা আনার চেষ্টা হচ্ছে। অন্যদিকে বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। প্রশাসন জানিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নজরদারি আরও বাড়ানো হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

কোচবিহারে ড্রেন দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, রাজবাড়ি–বাসস্ট্যান্ড এলাকায় কড়া পদক্ষেপ পৌরসভা ও পুলিশ প্রশাসন

 “পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান” কর্মসূচি অনুষ্ঠিত কোচবিহারে

উত্তরবঙ্গে ১৭০০ কোটি টাকার উন্নয়ন ঘোষণা দিলীপ ঘোষের, পাহাড়েও শক্তিশালী হবে পঞ্চায়েত ব্যবস্থা

রাজগঞ্জে হোল্ডিং সেন্টারে ২৬ বাংলাদেশি নাগরিক, কড়া নিরাপত্তায় নজরদারি প্রশাসনের

রাজার শহর কোচবিহারে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের বড় অভিযান, ৩০টি বেআইনি ই-রিকশা বাজেয়াপ্ত

দিনহাটায় নি*খোঁ*জ শি*শু*ক*ন্যা*র দে*হ উ*দ্ধা*র ডোবা থেকে, কাকিমা আটককে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

Leave a Comment