আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“এই সপ্তাহে দুর্ভোগে ৫ রাশি, সতর্ক থাকুন”, “২০২৬: কোন রাশির আর্থিক উন্নতি? জেনে নিন”,

Published on: January 16, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৬ জানুয়ারিঃ বৃষ রাশিঃ দিনের শুরুতে ব্যস্ততা থাকবে। সন্তানের পড়াশোনার চমৎকার ফলাফলে মন খুশি হবে।কোনও অনুষ্ঠানের আমন্ত্রণ পাবেন। ব্যবসায় সাফল্য আসবে। ব্যবসার পরিবেশ আনন্দদায়ক ও শান্তিপূর্ণ হতে পারে। অতিরিক্ত পরিশ্রমের কারণে শারীরিক ও মানসিক ক্লান্তি দেখা দিতে পারে।

সম্পদঃ অর্থের জন্য বন্ধুর সাহায্য নিতে হতে পারে। পরিবারঃ পরিবারে বিশেষ ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা। সম্পর্কঃ মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভাল থাকবে। পেশাঃ জীবিকার জন্য মনে খুব আনন্দ থাকবে। শুভ সংখ্যাঃ ৭৯। শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ সাদা প্রবাল। শুভ রংঃ সাদা।

মীন রাশিঃ ব্যবসার ক্ষেত্র শুভ। সন্দেহজনক ব্যবসায় জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকা দরকার।ভালবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটবে। ছোট ব্যবসা সতেজ করে তোলার সময়। কাজের উপদেশের জন্য বিদেশ যেতে হতে পারে। মনের মতো খাবার খেতে পারবেন। বেকারদের পছন্দমতো কাজ হয়ে যেতে পারে।

সম্পদ: অর্থ নিয়ে একটু চাপ থাকবে।পরিবার:পরিবারে দুপুরের পরে শান্তি বজায় থাকবে না।সম্পর্ক:পরিবারের বাইরের সম্পর্ক বিষয়ে একটু সাবধান থাকা দরকার। পেশা:জীবিকার ব্যাপারে অনেক লোকের সাহায্য পাবেন।শুভ সংখ্যা:৫৭।শুভ দিকঃ উত্তর-পশ্চিম।শুভ রত্নঃ পোখরাজ। শুভ রংঃ হলুদ।

কুম্ভ রাশিঃ আজ প্রতিবেশীকে নিয়ে সমস্যা গুরুতর হবে, কিন্তু চারপাশের মানুষেরা প্রতিবাদ করবেন না। কোনও বন্ধু অশান্তি করতে পারেন।প্রেমে সাফল্য নিশ্চিত ভাবেই হবে। ব্যবসায় গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করা দরকার। সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন। কর্মস্থান থেকে কিছু অর্থ পাবেন। তাঁর সদ্ব্যবহার করা উচিত।

সম্পদঃআর্থিক ক্ষেত্রে কোনও সুযোগ আসতে পারে।পরিবারঃপারিবারিক ক্ষেত্র খুব ভাল থাকবে।সম্পর্কঃবাড়িতে অশান্তির জন্য মনখারাপ।পেশাঃপেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে।শুভ সংখ্যাঃ৯৭।শুভ দিকঃউত্তর-পূর্ব।শুভ রত্নঃনীলা।শুভ রংঃ নীল।

মকর রাশিঃ প্রেম ও দাম্পত্যজীবনে অশান্তির যোগ আছে। নিজেকে আরও শিক্ষিত হতে প্রেরণা জোগান।কোনও অশান্তির প্রতিশোধ নেওয়ার চিন্তাভাবনা না করাই ভাল। অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। ঋণশোধ হওয়ার সম্ভাবনা। কারণ ব্যবসা ভাল হবে।

সম্পদঃআর্থিক ক্ষেত্র ভাল দেখা যাচ্ছে।পরিবারঃপরিবারে খুব চিন্তাভাবনা করে কথা বলুন।সম্পর্কঃপ্রতিবেশীদের জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে।পেশাঃজীবিকার ক্ষেত্রে খুব আনন্দের দিন।শুভ সংখ্যাঃ৪০।শুভ দিকঃ অগ্নিকোণ।শুভ রত্নঃনীলা।শুভ রংঃনীল।

কন্যা রাশিঃ সন্তানের আচরণ বিশেষ ভাবে আনন্দ দেবে। ব্যবসায় আর্থিক লেনদেনে সতর্ক না হলে সমস্যা হতে পারে।দাম্পত্য জীবনে সুখকর মুহূর্তের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ষড়যন্ত্র থেকে সাবধান থাকুন। মন থেকে অশান্তি ঝেড়ে ফেলার সময়। কোনও ভাল সিদ্ধান্ত ভবিষ্যতে উপকারে আসবে। বাবার কোনও কাজ করতে হতে পারে। তার জন্য খুব আনন্দ পাবেন।

সম্পদঃ অর্থের দিকে সমস্যা থাকবে না। পরিবারঃপরিবার নিয়ে বেশ আনন্দে কাটবে।সম্পর্কঃকোনও সম্পর্কে বেশি আবেগপ্রবণ হওয়া ঠিক হবে না।পেশাঃজীবিকার একটু চাপ থাকবে।শুভ সংখ্যাঃ ৩৭।শুভ দিকঃ দক্ষিণ।শুভ রত্নঃপান্না।শুভ রংঃসবুজ।

তুলা রাশিঃ অতিরিক্ত খরচ আর্থিক অবস্থাকে প্রভাবিত করতে পারে। ব্যবসায় সতর্কতার সঙ্গে কাজ করুন।কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ নিয়ে কর্মচারীদের সঙ্গে একটু বিবাদ হওয়ার আশঙ্কা। গুরুজনের সাহায্যে শেয়ারে সফল হবেন। ধর্মীয় বই পাঠে পূর্ণ রূপে শান্তি এবং শক্তি অনুভব করবেন। প্রতিবেশীর কথায় বেশি মনোযোগ দেওয়া ঠিক হবে না।

সম্পদঃ ভ্রমণের জন্য অর্থ খরচ হতে পারে। পরিবারঃ পরিবারের মানুষদের সঙ্গে খুব ভাল মুহূর্ত কাটবে। সম্পর্কঃসম্পর্ক ভালই থাকবে যদি বিপথে পা না বাড়ান। পেশাঃকাজের জায়গায় সুনাম বৃদ্ধি।শুভ সংখ্যাঃ ৪৭। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ হিরে।শুভ রংঃসাদা।

কর্কট রাশিঃবিবাহ সংক্রান্ত বিষয়ে শুভ যোগ রয়েছে। কর্মক্ষেত্রে নতুন ভাবনা ও পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।সঙ্গীর কাছ থেকে একটু সাবধান, অপমান হওয়ার যোগ আছে। অফিসে এমন কিছু উপহার পেতে পারেন যা দীর্ঘ দিন মনে থাকবে। পড়াশোনার দিকে মনোযোগ দেওয়া উচিত। আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে।

সম্পদঃব্যয় একটু কম হবে।পরিবারঃপারিবারিক আনন্দ বজায় থাকবে। সম্পর্কঃকর্মচারীদের সঙ্গে খুব বুঝে ব্যবহার করুন। পেশাঃচাকরিজীবীদের চাপ রয়েছে।শুভ সংখ্যাঃ৩৯।শুভ দিকঃদক্ষিণ।শুভ রত্নঃপীত মুক্তা।শুভ রংঃ সাদা।

মেষ রাশিঃ শিক্ষার্থীরা চাকরির পরীক্ষায় সাফল্য পেতে পারেন। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বিবাহিতদের মতবিরোধ হওয়ার আশঙ্কা।ব্যবসার পরিস্থিতি সমাধানের জন্য ধৈর্য ধরুন। শেয়ারে বুঝে বিনিয়োগ করুন, অন্যথায় ক্ষতি হতে পারে। ব্যক্তিগত কারণে বাড়িতে বিবাদ হওয়ার যোগ। ব্যবসায় খুব বেশি মনোযোগ দিতে পারবেন না।

সম্পদঃআর্থিক দিকে বড় সমস্যায় পড়তে হতে পারে। পরিবারঃপরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে।সম্পর্কঃবাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভাল থাকবে।পেশাঃজীবিকার জন্য খুব কষ্ট ভোগ আছে, সাবধান থাকুন।শুভ সংখ্যাঃ৬৪।শুভ দিকঃ পূর্ব।শুভ রত্নঃলাল প্রবাল।শুভ রংঃলাল।

ধনু রাশিঃ কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। দাম্পত্যজীবন সুখে ভরে উঠবে।নেশার প্রতি আসক্তি তৈরি হবে। প্রেমে সমর্থন পাবেন না। নতুন কোনও সম্পর্কের ক্ষেত্রে গভীর ভালবাসা অনুভব করবেন। শেয়ারে আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। প্রতিবেশীর প্রতি আচরণে সংযম না রাখলে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে।

সম্পদঃ অর্থভাগ্য মধ্যম প্রকার। পরিবারঃপরিবারে সকলের সঙ্গে খুব আনন্দে কাটানোর দিন।সম্পর্কঃবন্ধুর সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে।পেশাঃপেশাগত ক্ষেত্রে একটু বেগ পেতে হতে পারে।শুভ সংখ্যাঃ৫২।শুভ দিকঃ দক্ষিণ।শুভ রত্নঃপোখরাজ।শুভ রংঃহলুদ।

সিংহ রাশিঃ ব্যবসার ক্ষেত্রে মানসিক চাপ এড়িয়ে চলাই ভাল। সংসারে নিজের ভুল স্বীকার করলে ভাল হবে।মহাজনের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হলেও পরিস্থিতি সামলে নেওয়া সম্ভব। প্রেমের জন্য দিনটি আনন্দময়। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পরিবারে কোনও কারণে অশান্তির আশঙ্কা। ব্যবসার ক্ষেত্রে নতুন কিছুর সূচনা হতে পারে। তবে ঋণের সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তাভাবনা করা জরুরি।

সম্পদঃ সঞ্চয়ের দিকে দেখলে আজকের দিনটা শুভ।পরিবারঃপারিবারিক দিক থেকে সময়টা ভাল নয়।সম্পর্কঃপ্রেমের দিকে বিশেষ আনন্দ থাকবে।পেশাঃব্যবসায় খুব বেশি লাভের আশা রাখতে পারেন।শুভ সংখ্যাঃ৪৭।শুভ দিকঃপূর্ব। শুভ রত্নঃচুনি।শুভ রংঃকমলা।

বৃশ্চিক রাশিঃ ব্যবসায় খারাপ কিছু হলে ধৈর্য ধরাই ভাল। প্রেমের ইঙ্গিত থাকলেও আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি।ঝুঁকিপূর্ণ কাজে সতর্কতা প্রয়োজন। ব্যক্তিগত জীবনে খুব ভাল কাজের সুযোগ পাবেন। দুপুরের পরে দিনটি অত্যন্ত শুভ। দীর্ঘ দিনের অসুস্থতা থেকে মুক্তি পেতে ভাল চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে।

সম্পদঃঅর্থ নিয়ে সমস্যা থাকবে না।পরিবারঃপরিবারের সদস্যদের মধ্যে মতের অমিল হতে পারে।সম্পর্কঃসম্পর্ক নিয়ে চাপ সামান্য হলেও থাকবে।পেশাঃব্যবসায় খুব বেশি লাভ দেখা যাচ্ছে।শুভ সংখ্যাঃ ২০।শুভ দিকঃ উত্তর-পূর্ব।শুভ রত্নঃলাল প্রবাল।শুভ রংঃলাল।

মিথুন রাশিঃব্যবসায় শক্তি ও আত্মবিশ্বাস থাকবে প্রবল। তবে আর্থিক বিষয়ে একটু চিন্তার প্রয়োজন।প্রেমের ক্ষেত্র শুভ। সামাজিক ক্ষেত্রে গ্রহণযোগ্যতা বাড়বে এবং অনেকেই পরামর্শ চাইতে পারেন। দাম্পত্যজীবনে গভীর ভালবাসার অনুভূতি উপলব্ধি করবেন। গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে কথোপকথন ভবিষ্যতের পথ খুলে দিতে পারে।

সম্পদঃনিজের চেষ্টায় আর্থিক উন্নতি হবে।পরিবারঃপ্রিয় কোনও জিনিস নিয়ে পরিবারে অশান্তি হতে পারে।সম্পর্কঃবন্ধুত্বের সম্পর্কে ছেদ আসতে পারে।পেশাঃজীবিকা বদলানোর সম্ভাবনা।শুভ সংখ্যাঃ৪৬।শুভ দিকঃদক্ষিণ।শুভ রত্নঃপান্না।শুভ রংঃসবুজ।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment