আলিপুরদুয়ার, ৬ জানুয়ারি : ফালাকাটায় বিপুল পরিমাণ গাঁজা সহ চার পাচারকারী গ্রেপ্তার, উদ্ধার তিনটি মোটর সাইকেল আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানা এলাকার ফালাকাটা ফরেস্ট কলোনিতে মাদক পাচার বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ।
গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে ফালাকাটা থানার পুলিশ অভিযান চালিয়ে চারজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে।ধৃত সকলেই কোচবিহার জেলার কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে মোট ৩৩.৭৫ কেজি গাঁজা ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলি কোচবিহারের চাঁদমারি এলাকা থেকে ফালাকাটা অঞ্চলে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।এই ঘটনায় ফালাকাটা থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আজ ধৃতদের আলিপুরদুয়ার আদালতে পেশ করা হবে এবং তাদের পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে। মাদক পাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হবে





