আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সারের ভার সইতে পারল না ২৯ বছরের সেতু! মালবোঝাই ট্রাক উঠতেই ভেঙে নদীতে, বিপর্যস্ত যোগাযোগ

Published on: November 1, 2026
---Advertisement---

মাথাভাঙা, ১ নভেম্বরঃ একটি মালবোঝাই ট্রাক সেতুর উপর উঠতেই ঘটল বিপত্তি। অতিরিক্ত ভারের চাপে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ভেরভেরি নদীর উপর থাকা লৌহ সেতু। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙা-২ ব্লকের উনিশবিশা গ্রাম পঞ্চায়েতের খড়িকাবাড়ি এলাকায়। আচমকা সেতু ভেঙে নদীতে পড়ার ঘটনায় এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। তবে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও এই ঘটনার জেরে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে সার বোঝাই একটি ট্রাক ওই লৌহ সেতুর উপর দিয়ে যাচ্ছিল। মাঝসেতুতে পৌঁছতেই ট্রাকের ভার সইতে না পেরে ভেঙে পড়ে সেতুর একাংশ। মুহূর্তের মধ্যে ট্রাক-সহ সেতুটি নদীতে পড়ে যায়। বিকট শব্দ শুনে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায় স্থানীয়দের। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছয় ঘোকসাডাঙা থানার পুলিশ। ঘটনাস্থলে যান মাথাভাঙা-২ ব্লকের বিডিও-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকেরাও।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ১৯৯৭ সালে বাম আমলে নির্মিত হয়েছিল এই লৌহ সেতুটি। দীর্ঘ প্রায় তিন দশক পেরিয়ে গেলেও সেতুটির উল্লেখযোগ্য সংস্কার হয়নি বলে অভিযোগ। সময়ের সঙ্গে সঙ্গে সেতুর কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। তার উপর দিয়ে ভারী যানবাহন চলাচল যে কোনও সময় বিপদ ডেকে আনতে পারে, সে আশঙ্কাও ছিল স্থানীয়দের একাংশের। এ দিন সার বোঝাই ট্রাকের অতিরিক্ত ভারেই শেষ পর্যন্ত ভেঙে পড়ে সেতুটি।

সেতুটি ভেঙে পড়ায় খড়িকাবাড়ি-সহ আশপাশের এলাকার মানুষের যাতায়াতে সমস্যা তৈরি হয়েছে। দৈনন্দিন যাতায়াত থেকে শুরু করে পণ্য পরিবহণ, সব ক্ষেত্রেই ভোগান্তির আশঙ্কা করছেন বাসিন্দারা।

এখন প্রশ্ন, দীর্ঘদিন ধরে দুর্বল হয়ে পড়া সেতুটির সংস্কারে কেন প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়নি? দুর্ঘটনার পর নতুন করে সেই প্রশ্নই সামনে এসেছে। আপাতত প্রশাসনের তৎপরতার দিকে তাকিয়ে স্থানীয় বাসিন্দারা। দ্রুত বিকল্প যোগাযোগ ব্যবস্থা এবং সেতু পুনর্নির্মাণের দাবি উঠেছে এলাকায়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

জমি বিবাদে বিজেপি নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ দুর্গাপুরে, পরিবারের জন্য ১০ লক্ষের সাহায্য ঘোষণা শুভেন্দুর

আবাস যোজনায় শুক্রবার আরও ৭ লক্ষের অ্যাকাউন্টে ৬০ হাজার, নবান্ন থেকে টাকা ছাড়বেন শুভেন্দু

পাহাড়-জঙ্গলে হাত নয়, পুরুলিয়া-বাঁকুড়ায় হবে পরিবেশবান্ধব শিল্প, রাইপুরে প্রতিশ্রুতি শুভেন্দুর

বিচারপতিদের ‘বিজেপি-তৃণমূল’ তালিকা চাইলেন বিচারপতি, অভিষেকের বিরুদ্ধে ক্রিমিনাল কনটেম্পটের আর্জি রাজ্যের

ফের বিপাকে অভিষেকের আপ্তসহায়ক সুমিত, রক্ষাকবচের আবেদন খারিজ হাই কোর্টে

১২ বছর ভোট নেই হাওড়া পুরসভায়, ১ ডিসেম্বর থেকে ওয়ার্ডে ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগের ঘোষণা শুভেন্দুর

Leave a Comment