আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভারতীয় ডাক বিভাগে ২৮,৭৪০শূন্যপদ, মাধ্যমিক পাশেই সুযোগ, পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে গ্রামীণ ডাক সেবক নিয়োগ, আজ থেকেই আবেদন

Published on: February 1, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১ ফেব্রুয়ারিঃ চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক (GDS) পদে মোট ২৮,৭৪০টি শূন্যপদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া আজ থেকেই শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা indiapost.gov.in/gdsonlineengagement অথবা indiapostgdsonline.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৪ ফেব্রুয়ারি। আবেদনপত্রে কোনও ভুল থাকলে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সংশোধনের সুযোগ থাকবে। প্রথম মেধাতালিকা প্রকাশ হতে পারে আগামী ২৮ ফেব্রুয়ারি।

এই নিয়োগে মাধ্যমিক পাশ যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের নির্বাচন পুরোপুরি মেধার ভিত্তিতে হবে। অনলাইনে জমা পড়া আবেদনের মধ্যে থেকে দশম শ্রেণিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার জন্য কোনও অতিরিক্ত অগ্রাধিকার দেওয়া হবে না। তালিকাভুক্ত প্রার্থীদের বিভাগীয় প্রধানের কাছে নথি যাচাই করাতে হবে।

আবেদনের ক্ষেত্রে বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর। তফসিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমায় ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য ৩ বছর ছাড় দেওয়া হয়েছে। জেনারেল ও ওবিসি প্রার্থীদের আবেদন ফি ১০০ টাকা। তবে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং সমস্ত মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।

শিক্ষাগত যোগ্যতা হিসেবে অঙ্ক ও ইংরেজি-সহ মাধ্যমিক পাশ বাধ্যতামূলক। যে সার্কেলের জন্য আবেদন করা হবে, সেই এলাকার স্থানীয় ভাষার জ্ঞান থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার জ্ঞান ও সাইকেল চালানোর দক্ষতাও প্রয়োজন।

বেতনের দিক থেকে ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদের জন্য মাসিক আয় ১২,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২৯,৩৮০ টাকা। অ্যাসিসট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার বা গ্রামীণ ডাক সেবক পদের বেতন ১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা পর্যন্ত।

রাজ্যভিত্তিক শূন্যপদের তালিকায় পশ্চিমবঙ্গে রয়েছে ২,৯৮২টি পদ, যা এই নিয়োগে অন্যতম বড় অংশ। এছাড়াও রয়েছে কোন সার্কেলে কত শূন্যপদ আছে? অসম: ৬৩৯, বিহার: ১৩৪৭, ছত্তিশগড়: ১,১৫৫, দিল্লি: ৪২, গুজরাট: ১,৮৩০, হরিয়ানা: ২৭০, হিমাচল প্রদেশ: ৫২০, জম্মু ও কাশ্মীর: ২৬৭, ঝাড়খণ্ড: ৯০৮, কর্ণাটক: ২,০২৩, কেরল: ১,৬৯১, মধ্যপ্রদেশ: ২,১২০, মহারাষ্ট্র: ৩,৫৩৩, উত্তর-পূর্ব ভারত: ১,০১৪, ওড়িশা: ১,১৯১, পঞ্জাব: ২৬২, রাজস্থান: ৬৩৪, তামিলনাড়ু: ২,০০৯, তেলাঙ্গানা: ৬০৯, উত্তরপ্রদেশ: ৩,১৬৯, উত্তরাখণ্ড: ৪৪৫।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment