আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“বড় বদলের বছর ২০২৬! ঘুরে যাবে জীবনের মোড়, ভাগ্য খুলবে ৪ রাশির”

Published on: January 21, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২১ জানুয়ারিঃ মীন রাশিঃ শেয়ারে বিচক্ষণতার সঙ্গে বিনিয়োগ করুন। ব্যবসার সহযোগীদের সঙ্গে কিছু ক্ষণ একসঙ্গে থাকুন।তাঁদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। আজকের দিনটি সব দিক থেকে ফলপ্রসূ হবে। পেশায় নতুন কিছু করলে তাতে সাফল্য আশা করা যায়। বাড়িতে কোনও আত্মীয় আসতে পারেন। সন্তানের নতুন চাকরির কারণে বাড়ির সকলে খুশি থাকবেন। দানধ্যানে খুব আগ্রহী হবেন।

সম্পদঃ বাবার বাড়ির সম্পত্তি পেতে পারেন। পরিবারঃ পরিবার নিয়ে সামান্য হলেও চিন্তা থাকবে। সম্পর্কঃ কোনও সম্পর্কই ভাল থাকবে না। পেশাঃ ব্যবসায় চিন্তা থাকবে। শুভ সংখ্যাঃ ১৪। শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ পোখরাজ। শুভ রঙঃ হলুদ।

কুম্ভ রাশিঃ মনোযোগ দিয়ে কাজ করলে সাফল্য পাবেন। রাজনীতি সংক্রান্ত যে কোনও বিষয় এড়িয়ে চলুন।সন্তানের দিকে একটু মনোযোগ দিন, তার সঙ্গে কথা বলুন। প্রেমের ক্ষেত্র শুভ। বাড়িতে পুরনো অশান্তি ভুলে সুখে থাকুন। পড়াশোনায় কঠোর পরিশ্রমের ফল পাবেন। অর্থের বিষয়ে একটু চাপ কমতে পারে।

সম্পদঃ অর্থের জন্য উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য নিতে হতে পারে। পরিবারঃ পরিবারে বিশেষ ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা। সম্পর্কঃ ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভাল থাকবে। পেশাঃ জীবিকার জন্য মনে খুব আনন্দ থাকবে। শুভ সংখ্যাঃ ৩৫। শুভ দিকঃ উত্তর-পূর্ব। শুভ রত্নঃ নীলা। শুভ রঙঃ নীল।

কর্কট রাশিঃ পারিবারিক সম্পর্ক খুব ভাল থাকবে। ব্যবসার কাজে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।পড়াশোনায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাবেন, কিন্তু কিছু শত্রু ঝামেলায় ফেলার চেষ্টা করতে পারে। যদি কোনও ঋণ থাকে, তাহলে তা অনেকটাই শোধ করতে পারবেন। স্ত্রীর প্রতি কিছুটা মনোযোগ দেওয়া প্রয়োজন, কারণ ক্রমবর্ধমান সমস্যা অশান্তি বাড়িয়ে দেবে।

সম্পদঃ আয়ের জন্য একদমই কষ্ট করতে হবে না। পরিবারঃ পিতার জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে। সম্পর্কঃ পরিবারের বাইরে কোনও নতুন সম্পর্ক হওয়ার জন্য আনন্দ বাড়তে পারে। পেশাঃ পেশার জন্য বাড়ি থেকে দূরে যাওয়ায় কষ্টভোগ। শুভ সংখ্যাঃ ৮৭। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পীত মুক্তা। শুভ রঙঃ সাদা।

মকর রাশিঃ কর্মক্ষেত্রে কিছুটা উত্তেজনা থাকতে পারে। তবে যদি সাহস থাকে, তা হলে সব কিছু ঠিক হয়ে যাবে।দাম্পত্যজীবনে কিছু ঝগড়া হতে পারে, তবে প্রেম অটুট থাকবে। অপ্রয়োজনীয় খরচ করা থেকে বিরত থাকুন। বাড়িতে অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলুন। ব্যবসার কর্মচারীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে, ভাল সময় কাটানোর সুযোগ পাবেন। অফিসে নতুন নতুন কাজ গ্রহণ করুন। আর্থিক চাপ একটু কাটবে।

সম্পদঃ অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে। পরিবারঃ পরিবারে সকলের সঙ্গে ব্যবহার ঠিক থাকবে। সম্পর্কঃ বাড়িতে সম্পর্ক নিয়ে একটু বিবাদের আশঙ্কা। পেশাঃ জীবিকার জন্য খুব কষ্টভোগ আছে, সাবধান থাকুন। শুভ সংখ্যাঃ ৪৭। শুভ দিকঃ অগ্নিকোণ। শুভ রত্নঃ নীলা। শুভ রঙঃ নীল।

মিথুন রাশিঃ স্ত্রীর জন্য জীবনযাত্রার মান উন্নত হবে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। ব্যবসার ক্ষেত্র শুভ। কর্ম পরিবর্তনের প্রচেষ্টা লাভজনক হবে। যাঁরা বিবাহের জন্য পাত্রী খুঁজছেন, তাঁরা কিছু সুসংবাদ পেতে পারেন। আয়ের উৎস বৃদ্ধি পাবে। ব্যবসা ও বাড়ির মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। গুরুজনের পরামর্শকে গুরুত্ব দিন।

সম্পদঃ অর্থ নিয়ে কারও কাছে মাথা নত করতে হতে পারে। পরিবারঃ পরিবারে শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে। সম্পর্কঃ তৃতীয় ব্যক্তির জন্য বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না। পেশাঃ পেশাগত দিকে ভাল-মন্দ থাকতে পারে। শুভ সংখ্যাঃ ৭৩। শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ পান্না। শুভ রঙঃ সবুজ।

বৃষ রাশিঃ বিলাসিতার সঙ্গে দিনটি কাটবে। জীবনসঙ্গীর কাছ থেকে প্রচুর সমর্থন এবং ভালবাসা পাবেন।পারিবারিক ব্যবসার যে কোনও সমস্যার সমাধান হবে। বাড়ির সকলে মিলে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। অফিসের কাজ অন্যদের হাতে ছেড়ে দেওয়া এড়িয়ে চলুন। দূরে কোনও বন্ধুর কাছ থেকে কিছু সুসংবাদ পেতে পারেন। ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে।

সম্পদঃ অর্থভাগ্য খুব খারাপ থাকবে না। পরিবারঃ পরিবারে কোনও এক জন ব্যক্তির জন্য একটু বিবাদের আশঙ্কা। সম্পর্কঃ কোনও কথা নিয়ে বাড়িতে সম্পর্কে চিড় আসতে পারে। পেশাঃ জীবিকার জন্য খুব চাপ থাকবে, সাবধান থাকুন। শুভ সংখ্যাঃ ৫১। শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ সাদা প্রবাল। শুভ রঙঃ সাদা।

বৃশ্চিক রাশিঃ সহকর্মীরা আপনার বিরুদ্ধে যেতে পারেন। তাই সতর্ক থাকুন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সারুন।যদি ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে আগে থেকে স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে ভুলবেন না। বাবার স্বাস্থ্য খারাপ থাকার জন্য কিছুটা উদ্বেগে থাকবেন এবং ব্যয়ও বৃদ্ধি পাবে। ব্যবসার স্থান শুভ। দুপুরের পরে কিছু খরচ করতে বাধ্য হবেন।

সম্পদঃ আর্থিক দিকে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভাল হবে। পরিবার পরিবারে মিল থাকবে না। সম্পর্কঃ ঘরের এবং বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভাল থাকবে। পেশাঃ পেশাগত দিকে একটু কষ্ট বাড়তে পারে। শুভ সংখ্যাঃ ৮৯। শুভ দিকঃ উত্তর-পূর্ব। শুভ রত্নঃ লাল প্রবাল। শুভ রঙঃ লাল।

সিংহ রাশিঃ সন্তানেরা কাজে অবহেলা দেখাতে পারে। যা ব্যবসায় চাপের কারণ হবে।নতুন গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন। ভাগ্যের দিক থেকে দিনটি খুব ভাল হবে না। কিছু ব্যবসায়িক পরিকল্পনা শুরু করবেন, যা আপনার জন্য উপকারী না-ও হতে পারে। স্ত্রীর জন্য একটি আশ্চর্য উপহার আনতে পারেন। ভুল কাজের জন্য খরচ বাড়তে পারে।

সম্পদঃ অনেক দিক দিয়ে অর্থ আসার যোগ আছে। পরিবারঃ স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর যেতে পারে। সম্পর্কঃ নতুন সম্পর্ক থেকে দূরে থাকা ভাল হবে। পেশাঃ জীবিকা নিয়ে আপনার সন্তুষ্টি বাড়বে। শুভ সংখ্যাঃ ৩৪। শুভ দিকঃ পূর্ব। শুভ রত্নঃ চুনি। শুভ রঙঃ কমলা।

তুলা রাশিঃ অন্যদের দ্বারা প্রলোভিত হয়ে কোনও কাজ করবেন না। কোনও চুক্তি না বুঝে করলে সমস্যা আরও বাড়বে।সামাজিক কাজে ব্যস্ত থাকবেন। ব্যবসায় খুব লাভ হবে। নতুন অফিসে কাজের দায়িত্ব সম্পর্কে বেশ চিন্তিত থাকবেন। প্রেমিকাকে বাইরে বেড়াতে নিয়ে যেতে পারেন। একটি বিশেষ স্থানে ভ্রমণের জন্য প্রস্তুতি নেবেন। দিনটি আপনার জন্য ভাল হতে চলেছে।

সম্পদঃ আয়ের স্থান খুব ভাল দেখা যাচ্ছে। পরিবারঃ পরিবার নিয়ে বিশেষ আনন্দ বাড়তে পারে। সম্পর্কঃ পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না। পেশাঃ পেশাগত দিকে একটু চিন্তা থাকলেও থাকতে পারে। শুভ সংখ্যাঃ ৩৭। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ হিরে। শুভ রঙঃ সাদা।

মেষ রাশিঃ বিশেষ কিছু অর্জনের জন্য দিনটি খুব ভাল। আগুন থেকে সাবধান থাকুন।পার্থিব আনন্দ বৃদ্ধি পাবে এবং কাজের চাপ বৃদ্ধির কারণে কিছুটা চাপে থাকতে হবে। সন্তানকে কোনও কাজের জন্য বিদেশ যেতে হতে পারে। অন্যদের বিষয়ে অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলুন। স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা উচিত।

সম্পদঃ অর্থভাগ্য খুব ভাল বলে সারা দিন আনন্দে থাকবেন। পরিবারঃ পরিবারে সকলের সঙ্গে খুব ভাল মিল দেখতে পাবেন। সম্পর্কঃ সম্পর্ক নিয়ে একটু চিন্তা সকাল থেকে থাকতে পারে। পেশাঃ পেশার জন্য খুব দূরে যেতে হবে তাই কষ্ট বাড়বে। শুভ সংখ্যাঃ ২৮। শুভ দিকঃ পূর্ব। শুভ রত্নঃ লাল প্রবাল। শুভ রঙ্গঃ লাল।

কন্যা রাশিঃ কাজে কঠোর পরিশ্রম করতে হবে। তার জন্য একটু খিটখিটে থাকতে পারেন।পরিবারের সদস্যেরা বিরক্ত করতে পারে। শেয়ারের কাজে তাড়াহুড়ো করা যাবে না। অফিসে প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। নতুন ব্যবসার প্রচেষ্টা ফলপ্রসূ হবে। দুপুরের পরে কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। প্রেমের পথে বাধাগুলি দূর হবে। মায়ের স্বাস্থ্যের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।

সম্পদঃ অর্থভাগ্য খারাপ, তাই বিবাদ বাধতে পারে। পরিবারঃ পরিবারে আনন্দ-বিষাদ থাকতে পারে। সম্পর্কঃ বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না। পেশাঃ জীবিকার জন্য গুরুজনের সাহায্য নিতে হতে পারে।শুভ সংখ্যাঃ ৩০। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পান্না। শুভ রঙ্গঃ সবুজ।

ধনু রাশিঃ বাড়ির ব্যপারে সিদ্ধান্তগ্রহণের দক্ষতা উন্নত হবে। বসের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারেন।বসের পরামর্শে মনোযোগ দিন; তবেই পদোন্নতি হবে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি সংক্রান্ত দীর্ঘস্থায়ী যে কোনও বিরোধের সমাধান হবে। প্রেমের ব্যাপারে বন্ধুর কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। দুপুরের পরে মেজাজ ঠিক করুন। ভাজাভুজি খাবেন না, পেটের সমস্যা হতে পারে।

সম্পদঃ আর্থিক দিকে বড় সমস্যায় পড়তে হতে পারে। পরিবারঃ পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে না। সম্পর্কঃ বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভাল থাকবে। পেশাঃ জীবিকায় বিশেষ চাপ বা চিন্তা হবে না। শুভ সংখ্যাঃ ৩৭। শুভ দিকঃ দক্ষিন। শুভ রত্নঃ পোখরাজ। শুভ রঙঃ হলুদ।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment