মাথাভাঙা, ২৭ ডিসেম্বরঃ মাথাভাঙ্গা ১ নং ব্লকের হাজরাহাটের বালাসী গ্রামে প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে খুন হন কাকা ভাইপো।সেই খুনের ঘটনার তদন্তে প্রথমে ৩ জনকে গ্রেফতার করে আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ রিমান্ড দেয় আদালত।
ঘটনায় ৩ জন গ্রেফতারের পর এবার গ্রেফতার হলো আরও দুই জন।জানা গেছে শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জঁয়গা থানার সহযোগিতায় জঁয়গা থেকে পিন্টু শিকদার ও ঝন্টুকে গ্রেফতার করে মাথাভাঙ্গা থানার পুলিশ।
মাথাভাঙ্গা থানার পুলিশ সূত্রে জানা গেছে গ্রেফতার হওয়া বাকি দুজনকেও আজ আদালতে তুলে ১৪ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে।এদিকে এই খুনের ঘটনায় প্রথমে ৩ জন আর আজ দুজনের গ্রেফতার মিলে গ্রেফতারির মোট সংখ্যা দাঁড়াল পাঁচ।





