আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়িতে ট্রাফিক পুলিশের অভিযান; বাগডোগরা বিমানবন্দরে বারবার ফ্লাইট বাতিলে চরম ভোগান্তি

Published on: December 4, 2025
---Advertisement---

শিলিগুড়ি, ৪ ডিসেম্বরঃ শিলিগুড়ি ও বাগডোগরা শহরের দুই প্রান্তে দুটি ভিন্ন ঘটনার জেরে সাধারণ মানুষের সমস্যার চিত্র আবারও সামনে এল। একদিকে শিলিগুড়ির কোট মোড়-সহ বেশ কয়েকটি এলাকায় ফুটপাত দখল ও নো–পার্কিং লঙ্ঘনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। অন্যদিকে বাগডোগরা বিমানবন্দরে টানা দু’দিন ব্যাঙ্গালোরগামী বিমান বাতিল হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা।

শহরে শৃঙ্খলা ফেরাতে কোট মোড়ে কড়া পদক্ষেপ:

বৃহস্পতিবার দুপুরে কোট মোড় থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অভিযান চালায় ট্রাফিক বিভাগ। ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) কাজী সামসুদ্দিন আহমেদের নেতৃত্বে এই অভিযানে দেখা যায়, বহু ফুটপাত দখল করে ব্যবসা চলছে। সতর্কবার্তা দেওয়া হয় বেশ কয়েকজন ফুটপাত-বিক্রেতাকে। পাশাপাশি বিভিন্ন দোকান থেকে দাঁড়িপাল্লাসহ কিছু সামগ্রী আটক করে পুলিশ।

ট্রাফিক বিভাগের এক কর্তা জানান, আটক সামগ্রী সাত দিনের মধ্যে ফেরত দেওয়া হবে। তবে ভবিষ্যতে ফুটপাত দখল করলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে নো–পার্কিং জোনে দাঁড়িয়ে থাকা বেশ কিছু মোটরবাইকের বিরুদ্ধেও চালান কাটা হয়। ডেপুটি কমিশনার জানান, শহরে স্বাভাবিক যান চলাচল বজায় রাখতে এ ধরনের অভিযান চলতেই থাকবে।

বাগডোগরায় বিমান বাতিল নিয়ে তীব্র ক্ষোভ:

এদিকে বাগডোগরা বিমানবন্দরে বুধবার ও বৃহস্পতিবার টানা দু’দিন ব্যাঙ্গালোরগামী বিমান বাতিল হওয়ায় ব্যাপক ক্ষোভ ছড়ায় যাত্রীদের মধ্যে। বুধবার দুপুর ১২টা ৩০-এর ফ্লাইটটি হঠাৎ বাতিল হওয়ার পর যাত্রীদের জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৯টা ২০-এর ফ্লাইটে পাঠানো হবে। কিন্তু এদিন সকালেও সেই ফ্লাইট বাতিল হওয়ার খবর পেয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

যাত্রীদের অভিযোগ, বিমান বাতিলের কোনও স্পষ্ট কারণ জানায়নি সংস্থা। বারবার কাউন্টারে জানতে চাইলে “প্রযুক্তিগত সমস্যা” বলে এড়িয়ে যাওয়া হয়েছে। চিকিৎসার উদ্দেশ্যে ব্যাঙ্গালোর যাত্রা করা রোগীদের পরিবারের সদস্যরা জানান, বারবার ফ্লাইট বাতিলের ফলে তাদের চিকিৎসার সময়সূচি সম্পূর্ণ বদলে গেছে, যা জীবনঝুঁকির আশঙ্কা তৈরি করেছে।

এছাড়া অনেকে বাড়তি খরচ, থাকার সমস্যা ও দীর্ঘ সময় অপেক্ষা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ক্ষুব্ধ যাত্রীরা দাবি করেন, বিমান সংস্থাকে নির্দিষ্ট কারণ জানাতে হবে এবং ভবিষ্যতে যাত্রী সুরক্ষার বিষয়ে আরও দায়িত্বশীল হতে হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment