আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি বিধায়করা, শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে একাধিক অভিযোগ

Published on: December 3, 2025
---Advertisement---

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, শিলিগুড়ি: বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুললেন উত্তরবঙ্গের বিজেপি বিধায়করা। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ফালাকাটার বিধায়ক ও বিজেপির রাজ্য সহ-সভাপতি দীপক বর্মন, ডাবগ্রাম–ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, মাটিগাড়া–নক্সালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মনসহ দলের অন্যান্য নেতৃত্ব।

ফালাকাটার বিধায়ক দীপক বর্মন সরাসরি আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে। তাঁর অভিযোগ, রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অনিয়ম, সরকারি প্রকল্পে বঞ্চনা এবং উন্নয়ন প্রকল্পে স্থবিরতার জন্য সম্পূর্ণ দায়ী বর্তমান সরকার। তিনি দাবি করেন, মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার ব্যর্থ, বরং স্বচ্ছতা ও জবাবদিহি কমে যাচ্ছে দিনে দিনে।

শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষও ফের তুলে ধরেন উত্তরবঙ্গের দীর্ঘদিনের বঞ্চনার প্রসঙ্গ। তাঁর বক্তব্য, “উত্তরবঙ্গের উন্নয়নের স্বপ্ন ভেস্তে গেছে সরকারের ব্যর্থতায়। শুধু বর্তমান সরকার নয়, পূর্বতন সরকারগুলির অবহেলাও এই পরিস্থিতির জন্য দায়ী। উন্নয়নের যে সেতু উত্তরবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে পারত, সেটি আজও অধরা।”

বিজেপি বিধায়কদের অভিযোগ, উত্তরবঙ্গের রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা, পানীয়জল থেকে শুরু করে শিল্প কোনও ক্ষেত্রেই সেভাবে নজর দিচ্ছে না রাজ্য সরকার। বরং রাজনৈতিক স্বার্থসিদ্ধির লক্ষ্যে উন্নয়ন আটকে রাখা হচ্ছে বলে দাবি তাঁদের।

তাঁরা আরও জানান, উত্তরবঙ্গবাসীর অধিকার রক্ষায় বিজেপি আগামী দিনে আরও জোরদার আন্দোলনে নামবে। মানুষের সমস্যা ও বঞ্চনার বিরুদ্ধে লড়াই চালিয়েই যাবে দল।

বিজেপি বিধায়কদের এই সাংবাদিক বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ বাড়তে শুরু করেছে উত্তরবঙ্গে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment