আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়িতে পুরনো বিবাদের জেরে গুরুতর জখম যুবক, অভিযুক্তের শাস্তির দাবিতে পরিবার

Published on: April 4, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৪ এপ্রিলঃ পুরনো বিবাদের জেরে ভাঙা কাঁচের বোতল দিয়ে এক যুবকের উপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির ৩৪ নম্বর ওয়ার্ডের শহীদ কলোনি এলাকায়। আহত যুবকের নাম বিদ্যুৎ দে, তিনি এলাকারই বাসিন্দা। বর্তমানে গুরুতর জখম অবস্থায় একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
পরিবারের অভিযোগ, অভিযুক্ত তিলশঙ্কর মুখিয়ে দীর্ঘদিন ধরেই বিদ্যুতের পরিবারের মহিলাদের উদ্দেশে কটূক্তি করে আসছিল। শুক্রবার সকালেও একই ঘটনা ঘটে। সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফিরে বিদ্যুৎ দে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় আচমকাই তিলশঙ্কর একটি কাঁচের বোতল ভেঙে বিদ্যুতের উপর হামলা চালায়।

ঘটনায় বিদ্যুৎ দে গুরুতর জখম হন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। তাঁর স্ত্রী ও মা জানান, এর আগেও অভিযুক্ত একাধিকবার তাদের হুমকি দিয়েছে এবং হামলার চেষ্টা করেছে। এমনকি পুলিশে অভিযোগ করা হলেও কোনও স্থায়ী সমাধান হয়নি বলেও দাবি তাঁদের।
ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment