আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দিনহাটায় অস্ত্রসহ যুবক গ্রেফতার, পুলিশের রাতের অভিযান সাফল্যমণ্ডিত

Published on: May 15, 2026
---Advertisement---

দিনহাটা, ১৫ মেঃ গোপন সূত্রের ভিত্তিতে সাহেবগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার রাতে চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের ত্রিমনি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জিন্নাত আলি (৩২) নামে এক যুবককে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে। ধৃতের বাড়ি সাহেবগঞ্জ থানার অন্তর্গত নগরেরবাড়ি-৪ এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় ধৃতের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র (ওয়ান শাটার) উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে ধৃতের বিরুদ্ধে ভারতীয় আর্মস অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পুলিশের অভিযান ও জিজ্ঞাসাবাদে ধৃতের অন্যান্য অপরাধমূলক কার্যক্রমের সম্পর্কেও তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ধৃতকে আদালতে তোলা হবে এবং তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই তৎপরতা স্বাগত জানিয়েছেন এবং নিরাপত্তা বৃদ্ধির জন্য তাদের প্রশংসা করেছেন।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment