আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

প্রেমের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজনএই ৪ রাশির জন্য বিশেষ সতর্কতা!

Published on: March 1, 2026
---Advertisement---

খবরিয়া ডেস্ক, ১ মার্চঃ মেষ রাশিঃ ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা। প্রেমের প্রতি ঘৃণাবোধ দেখা দিতে পারে।শরীরের কোনও ক্ষত থেকে জ্বালা-যন্ত্রণা বাড়তে পারে। পাওনা আদায়ে অশান্তি হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মর্মপীড়া। পড়াশোনায় শুভ পরিবর্তন। ব্যবসায় চাপ বাড়তে পারে। পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত।

বৃষ রাশিঃ প্রেমের ব্যাপারে আবেগ সংযত রাখুন। শরীরে ক্ষয় বৃদ্ধি।সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে। কাজের জন্য সুনাম বাড়তে পারে। প্রবাসী বন্ধুর জন্য মনখারাপ। ব্যবসায় খরচ বৃদ্ধি। একাধিক পথে উপায় করতে গেলে বিপদের আশঙ্কা। কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে। খেলাধুলার কারণে পুরস্কৃত হতে পারেন। ক্রোধ বাড়তে দেবেন না। পেটের পুরনো রোগ নতুন করে দেখা দিতে পারে। কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে।

মিথুন রাশিঃ খরচ বাড়তে পারে। বৈরী মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে।ব্যবসায় ভাল সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না। আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা। পাওনা আদায়ে দেরি হতে পারে। চর্মরোগ দেখা দিতে পারে। নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার লাভ। প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ। চিকিৎসার খরচ বাড়তে পারে। কর্মস্থানে আপনাকে কারও কথামতো চলতে হতে পারে। আত্মীয়দের কাছ থেকে সাহায্য পাবেন। অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ।

কর্কট রাশিঃ আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে। সকালের দিকে একই খরচ বার বার হবে।শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন। প্রেমের ব্যাপারে সারা দিন দুশ্চিন্তা। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। নতুন কোনও বন্ধুর জন্য আনন্দ লাভ। দাম্পত্যজীবনে শান্তিলাভ। আর্থিক চাপ থাকবে। কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা। চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তা।

সিংহ রাশিঃ রক্তশূ্ন্যতা বাড়তে পারে। বাইরের লোকের জন্য দাম্পত্য সম্পর্কে বিবাদ।ব্যবসায় ভাল কিছু আশা করবেন না। চাকরির স্থানে উন্নতির যোগাযোগ। ব্যয় বাড়তে পারে। কোনও কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে। আইনি কাজের ভাল সুযোগ আসতে পারে। কোনও বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে। আশা পূরণের জন্য আনন্দ। বাবার চিকিৎসায় খরচ বাড়তে পারে।

কন্যা রাশিঃ বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে। বাড়িতে বিবাদের জন্য মনঃকষ্ট।ব্যবসায় একটু শান্তি পেতে পারেন। বিয়ের যোগাযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। একটু সাবধানে থাকুন, কোনও বিপদ ঘটতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে থাকায় আনন্দ লাভ। দাম্পত্যজীবনে সুখবর আসতে পারে। বাবার জন্য চিন্তা বাড়তে পারে। চাকরির স্থানে কারও সঙ্গে তর্ক বাধতে পারে।

তুলা রাশিঃ অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ। সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা।সারা দিন ব্যস্ত থাকতে হবে। চাকরির শুভ যোগাযোগ কাজে লাগান। বাবার সঙ্গে তর্ক হওয়ায় মনখারাপ। ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন। পরিবারে খরচ বৃদ্ধি। ব্যবসায় চুরি থেকে সাবধান। জীবনে প্রেমের নতুন যোগাযোগ আসতে পারে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে। বাইরের অশান্তি ঘরে আসতে পারে।

বৃশ্চিক রাশিঃ ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন। মা-বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক হতে পারে।ব্যবসায় শুভ যোগাযোগ হতে পারে। দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে। সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি। অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি। অংশীদারি ব্যবসায় উন্নতি। চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি। ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে। কোনও ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে।

ধনু রাশিঃ কর্মস্থানে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে। বুদ্ধির ভুলের জন্য চাপ বৃদ্ধি।ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক। বাড়িতে বন্ধু সমাগমে আনন্দ লাভ। শরীর নিয়ে কষ্ট। বুদ্ধির জোরে শত্রুজয়। ভাই-বোনে সম্পত্তির ব্যাপারে বিবাদ। সম্মান নিয়ে টানাটানির যোগ। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে, তবে দুপুরের পরে ক্ষতির আশঙ্কা। প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ। কোনও কিছু চুরি যেতে পারে। ব্যয়বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কম হবে।

মকর রাশিঃ ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে। ঋণমুক্তির সুযোগ পাবেন।কাজে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। শত্রু থেকে সাবধান। কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। অম্বলের সমস্যা বাড়তে পারে। বাবার জন্য ভাল কিছু ব্যবস্থা গ্রহণ। নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গলজনক। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত। দাম্পত্যকলহে মনঃকষ্ট।

কুম্ভ রাশিঃ অকারণে অফিসে সমালোচনার সম্মুখীন হতে হবে। পড়াশোনার জন্য অপ্রত্যাশিত যোগাযোগ।প্রেমে অভিমান বৃদ্ধি ও কোনও কথায় অশান্তি। কাজের চাপ বৃদ্ধি পাবে তাই বাড়ি যেতে একটু দেরি হতে পারে। সামাজিক কোনও কাজের জন্য সম্মান লাভ। অফিসে সামান্য ব্যাপারে তর্ক হতে পারে। পারিবারিক দিকটা খুব খারাপ যাবে না। আগের থেকে সামান্য আয় বাড়বে।

মীন রাশিঃ অফিসে কোনও গুণের জন্য সুনাম পাবেন। কোথাও আতিথ্য গ্রহণ করতে পারেন।ব্যবসার ক্ষেত্র শুভ। অর্থাগম একটু কম হলেও দিনটি খুব খারাপ যাবে না। ব্যবসার দিকে কোনও সুসংবাদ লাভ। সন্ধ্যার দিকে সাময়িক বিষণ্ণতা ও মানসিক অস্থিরতা থাকতে পারে। কোথাও ভ্রমণের আলোচনা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment