আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়ির চম্পাসারিতে ফের বিরিয়ানিতে পোকা! ক্ষুব্ধ ক্রেতাদের বিক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপের দাবি

Published on: June 24, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২৪ জুন: শিলিগুড়ির চম্পাসারি এলাকার একটি বিরিয়ানির দোকানে ফের বিরিয়ানির মধ্যে পোকা পাওয়ার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার জেরে ক্ষুব্ধ ক্রেতারা দোকানের সামনে বিক্ষোভ দেখিয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও কড়া পদক্ষেপের দাবি জানান।

অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার জিম থেকে বেরিয়ে তিন বন্ধু ওই দোকানে বিরিয়ানি খেতে যান। তারা তিন প্লেট বিরিয়ানি অর্ডার করেন। খাওয়ার সময় হঠাৎই খাবারের মধ্যে একটি পোকা দেখতে পান বলে তাঁদের দাবি। বিষয়টি নজরে আসতেই তাঁরা খাওয়া বন্ধ করে দেন। অভিযোগকারীদের বক্তব্য, তাঁদের পাশে বসে থাকা আরও কয়েকজন ক্রেতা বিষয়টি জানতে পেরে খাওয়া বন্ধ করে সেখান থেকে চলে যান।

ক্রেতাদের অভিযোগ, বিষয়টি দোকান কর্তৃপক্ষকে জানানো হলেও তা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়নি। বরং দোকানের পক্ষ থেকে বলা হয়, “এ ধরনের ঘটনা হতেই পারে, এটা স্বাভাবিক।” এমনকি অভিযোগকারীদের টাকা না দিয়েই চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয় বলেও দাবি তাঁদের। প্রতিবাদ জানাতে গেলে তাঁদের ধমক দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এর আগেও একই দোকানের বিরিয়ানিতে পোকা পাওয়ার অভিযোগ সামনে এসেছিল। কিন্তু সেই ঘটনার পরও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়াও, দোকানটির খাদ্য বিক্রির লাইসেন্স বা ফুড লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছে বলেও অভিযোগ তুলেছেন তাঁরা।

ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন এবং খাদ্য নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হোক।

তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দোকান কর্তৃপক্ষ বা প্রশাসনের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment