আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিশ্বজয়ী রিচা ঘোষ-এর নামেও ‘অমীমাংসিত’ তকমা! চূড়ান্ত ভোটার তালিকা ঘিরে বিতর্ক

Published on: March 1, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১ মার্চঃ প্রায় চার মাসের বিশেষ সংক্ষিপ্ত পুনর্বিবেচনা(এসআইআর) প্রক্রিয়া শেষে ২৮ ফেব্রুয়ারি, শনিবার রাজ্যে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। প্রায় ৬৩ লক্ষ নাম বাদ পড়ার পর প্রকাশিত এই তালিকায় উঠে এসেছে একাধিক চমকপ্রদ তথ্য। তালিকায় ‘অমীমাংসিত’ বা ‘আন্ডার অ্যাজুডিকেশন’ হিসেবে চিহ্নিত হয়েছেন ৬০ লক্ষেরও বেশি ভোটার। আর সেই তালিকাতেই দেখা গেল বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেটার রিচা ঘোষের নাম।

শিলিগুড়ির ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিচা ঘোষ ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরেই এই এলাকায় বসবাস করছেন। দেশের হয়ে ২২ গজে লড়াই করে বিশ্বমঞ্চে সাফল্য অর্জন করা এই ক্রিকেটারের নামের পাশে ‘অমীমাংসিত’ তকমা দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নাগরিক মহলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রিচার দিদির নামের পাশেও একই মন্তব্য লেখা রয়েছে।

সবচেয়ে বিস্ময়ের বিষয়, এ বিষয়ে আগে কোনও শুনানির নোটিসও পাননি রিচা বা তাঁর পরিবার। সাধারণত তথ্যগত অসঙ্গতি থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে শুনানিতে ডাকা হয়। কিন্তু এমন কোনও প্রক্রিয়া ছাড়াই কেন তাঁর নাম বিচারাধীন তালিকায় গেল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

শুধু রিচা ঘোষ নন, একাধিক জনপ্রতিনিধি বিধায়ক, কাউন্সিলর এমনকি বিডিওর নামও ‘অমীমাংসিত’ তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে। ফলে নির্বাচন কমিশনের কাজের স্বচ্ছতা ও যথার্থতা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

এনিয়ে এখনও পর্যন্ত রিচা ঘোষ বা তাঁর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন বলে সূত্রের খবর। তবে একজন আন্তর্জাতিক ক্রীড়াবিদের নাম ভোটার তালিকায় এভাবে চিহ্নিত হওয়ায় স্বাভাবিকভাবেই বিতর্ক তুঙ্গে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment