আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বড়দিনে অনশন কর্মসূচিতে বসলো ডুয়ার্সের কালচিনি চা বাগানের শ্রমিকরা

Published on: December 25, 2025
---Advertisement---

আলিপুরদুয়ার, ২৫ ডিসেম্বর : বড়দিনের মতো উৎসবের সময়ে অনশন কর্মসূচিতে  বসলো ডুয়ার্সের কালচিনি চা বাগানের শ্রমিকরা।বকেয়া বেতনের দাবিতে। আজ সকাল থেকে কালচিনি চা বাগানের শ্রমিকরা চা বাগানের ফ্যাক্টরির সামনে অনসনে বসেছেন। 

গত দুই সপ্তাহ ধরে কালচিনি চা বাগানে কাজ বন্ধ রয়েছে, বাগান ছেড়ে পালিয়ে গিয়েছে মালিকপক্ষ। উৎসবের সময় বকেয়া বেতনের দাবিতে টানা লাগাতার আন্দোলনে চালিয়ে যাচ্ছেন ডুয়ার্সের কালচিনি চা বাগানের শ্রমিকরা।বাগানের ফ্যাক্টরি গেটের সামনে এবার অনশন শুরু করেছেন শ্রমিকরা।

শ্রমিকদের দাবি, তাঁদের প্রায় ৪৫ দিনের মজুরি এখনও পরিশোধ করা হয়নি। সংসার চালাতে চরম সংকটে পড়েছেন তাঁরা।জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে একাধিকবার শ্রমিকরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। কখনও কালচিনি বিডিও অফিসের সামনে বিক্ষোভ, কখনও আলিপুরদুয়ার জেলাশাসক কার্যালয়ের সামনে অবস্থান, আবার কখনও পথ অবরোধ করে আন্দোলন চালানো হয়েছে।

কিন্তু এত কিছুর পরেও সমস্যার কোনও স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ।শ্রমিকদের অভিযোগ, গোটা বিষয়টি জানার পরেও শ্রমদফতর কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে।বারবার আবেদন-নিবেদন করা হলেও শ্রমদফতরের তরফে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।এর ফলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে।

অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ না হওয়ায় এবার আন্দোলন আরও তীব্র করেছে শ্রমিকরা।শ্রমিকদের এই অনশনে সামিল হয়েছে বিজেপি, বাম, তৃণমূল নেতৃত্বরা। অনশনে শ্রমিকদের সাথে বসেছেন বিজেপি বিধায়ক বিশাল লামা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment