আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নির্বাচন কমিশনে নতুন উপ-নির্বাচন কমিশনার, ২৭ আমলার দফতর বদল মোদী সরকারের

Published on: October 11, 2026
---Advertisement---

নয়াদিল্লী, ১১ অক্টোবরঃ কেন্দ্রীয় প্রশাসনে বড়সড় রদবদল। এক নির্দেশিকায় যৌথ সচিব ও সমতুল্য পদে দেশের ২৭ জন আমলাকে নতুন দায়িত্ব দিল নরেন্দ্র মোদী সরকার। শনিবার প্রকাশিত নির্দেশিকায় একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক ও সংস্থায় নিয়োগের কথা জানানো হয়েছে। তবে এই রদবদলে সবচেয়ে বেশি নজর নির্বাচন কমিশনে নতুন উপ-নির্বাচন কমিশনার নিয়োগের সিদ্ধান্তে। রাজস্থান ক্যাডারের ২০১০ ব্যাচের আইএএস আধিকারিক প্রকাশ রাজপুরোহিতকে ওই পদে বসানো হয়েছে। সঞ্জয় কুমারের স্থলাভিষিক্ত হবেন তিনি। নির্দেশিকা অনুযায়ী, ২০৩০ সালের ৮ এপ্রিল পর্যন্ত এই পদে থাকার কথা তাঁর।

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরে প্রশাসনিক কাজের গতি বাড়ানো এবং দায়িত্ব পুনর্বণ্টনের অংশ হিসাবেই এই নিয়োগগুলি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ক্যাবিনেটের নিয়োগ কমিটি (এসিসি) একাধিক পদের অনুমোদন দিয়েছে।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র যুগ্ম সচিব হচ্ছেন ১৯৯৬ ব্যাচের ইন্ডিয়ান টেলিকম সার্ভিসের আধিকারিক বিবেক খারে। স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব পদে দায়িত্ব পেয়েছেন রবি শঙ্কর, চিত্তরঞ্জন দাশ, পি মনোজ কুমার এবং অভিষেক ভগোটিয়া। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকে যুগ্ম সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে মহম্মদ ওয়াই সফিরুল্লা এবং রুতু শর্মাকে।

স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত প্রশাসনিক কাঠামোতেও নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। ন্যাশনাল হেলথ অথরিটির যুগ্ম সচিব হচ্ছেন অসম-মেঘালয় ক্যাডারের ২০০৯ ব্যাচের আইএএস বর্ণালী ডেকা। ওই সংস্থার অতিরিক্ত মুখ্য নির্বাহী আধিকারিকের দায়িত্ব পেয়েছেন মোর আশিস মাধবরাও।

এ ছাড়াও দিল্লির অতিরিক্ত বিদেশ বাণিজ্য ডিরেক্টর জেনারেল পদে নিখিল বর্মা, কর্পোরেট বিষয়ক মন্ত্রকের যুগ্ম সচিব পদে তানভী সুন্দরিয়াল এবং সংস্কৃতি মন্ত্রকের যুগ্ম সচিব পদে ইন্দরজিৎ সিংকে নিয়োগ করা হয়েছে। আইন বিষয়ক দফতরের যুগ্ম সচিব হচ্ছেন নবীন আগরওয়াল। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার কার্যনির্বাহী পরিচালক পদে দায়িত্ব পেয়েছেন রাজেশ মল্লিক।

অন্য দিকে, নীতি আয়োগের উপদেষ্টা পদে সোনিয়া পন্থ এবং সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের অতিরিক্ত সচিব পদে নীতিন কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছে। সড়ক পরিবহণ, নগরোন্নয়ন, জলসম্পদ এবং সংখ্যালঘু বিষয়ক দফতর-সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও নতুন নিয়োগ হয়েছে।

এর পাশাপাশি, ৯ অক্টোবরের পৃথক নির্দেশে উচ্চশিক্ষা দফতরের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়ালকে তাঁর মূল ক্যাডারে ফিরিয়ে নেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে এসিসি। তিনি এজিএমইউটি ক্যাডারের ২০০৭ ব্যাচের আইএএস আধিকারিক।

সব মিলিয়ে, নির্বাচন কমিশন থেকে স্বাস্থ্য, শিক্ষা ও প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ স্তরে এই রদবদলের মাধ্যমে কেন্দ্রীয় আমলাতন্ত্রে দায়িত্বের নতুন বিন্যাস তৈরি হল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment