আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মহা সিব রাত্রি শুভ দিনে তে ভাগ্যের ছোঁয়ায় আজ কি আপনার আর্থিক অবস্থার মোড় ঘুরবে? দেখে নিন

Published on: February 16, 2026
---Advertisement---

খবরিয়া নিউজ ডেস্ক, ১৬ ফেব্রুয়ারিঃ মেষ রাশিঃ অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ে পরিস্থিতি স্বাভাবিক থাকবে। তাড়াহুড়ো করে কাজ করা এড়িয়ে চলুন, আঘাত লাগতে পারে।অফিসের কোনও আলোচনায় সতর্ক থাকুন। শেয়ারে সামর্থ্যের চেয়ে বেশি বিনিয়োগ করবেন না। শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর রাখুন। নতুন প্রেমের প্রচেষ্টায় সতর্ক থাকবেন। গুরুত্বপূর্ণ কাজ দুপুরের পরে করুন। ভাল আচরণ বজায় রাখুন।

বৃষ রাশিঃ সকালের দিকে ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। গুরুজনদের কথা শুনে চলুন, নয়তো বিপদ আসতে পারে।ব্যবসার পরিস্থিতি মিশ্র থাকতে পারে। শেয়ারে অপ্রত্যাশিত লাভ হতে পারে। বিনিয়োগে প্রলোভন এবং চাপের মধ্যে পড়বেন না। ব্যবসায় গতি আনুন। পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখুন। প্রেমে সাহস এবং যোগাযোগ বজায় রাখুন। অতিরিক্ত ব্যয় হতে পারে।

মিথুন রাশিঃ ব্যবসার প্রচেষ্টায় ধারাবাহিকতা বজায় রাখা উচিত। শত্রুদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত।অফিসের কোনও গুজবে প্রভাবিত হবেন না। পেশাদারদের পরামর্শ নিয়ে শেয়ারে এগিয়ে যান। সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ বজায় রাখুন। ব্যবসার দিকটি স্বাভাবিক থাকবে। হকারেরা কথাবার্তা এবং আচরণে মিষ্টতা বজায় রাখুন। কাউকে সহজে বিশ্বাস করে গোপন কথা বলবেন না।

কর্কট রাশিঃ নতুন কোনও ব্যবসার দিকে পরিবারের সদস্যেরা সহায়ক হবেন। শেয়ারে সঠিক সুযোগের জন্য অপেক্ষা করুন।অফিসে চিন্তাভাবনা সহজে প্রকাশ করুন। সম্পর্কের মধ্যে সততা বজায় রাখুন। স্বাস্থ্য খুব খারাপ থাকবে না। পরিবারে সবাইকে সঙ্গে নিয়ে চলুন। ব্যবসার প্রস্তুতির উপর জোর দিন। সন্ধ্যার পরে ব্যবসা স্বাভাবিক থাকবে। বাবার সঙ্গে বেড়াতে যাওয়ার আলোচনা।

কন্যা রাশিঃ ব্যবসা সম্প্রসারণের সুযোগ বৃদ্ধি পাবে। অংশীদারি ব্যবসায় লাভের সুযোগ বৃদ্ধি পাবে।বাড়িতে স্ত্রীর সঙ্গে কাজের প্রচেষ্টায় তাল মিলিয়ে চলবেন। ব্যবসায় সম্পদ বৃদ্ধি পাবে। সকালের বিভিন্ন পরিকল্পনা এগিয়ে নেবেন। শিল্পের ক্ষেত্রে উন্নতি। পেশাদারেরা লক্ষ্য অর্জন করবেন। মহাজনের সঙ্গে লেনদেনে স্বচ্ছতা বজায় রাখুন। পড়াশোনায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন।

সিংহ রাশিঃ ব্যবসার দিকে সময়ের সদ্ব্যবহার করুন এবং ধারাবাহিক ভাবে চলুন। অংশীদারি ব্যবসায় অর্থনৈতিক লাভের একটি ভাল অংশ বজায় থাকবে।বেকারদের জন্য আয়ের উৎস তৈরি হবে। পেশার ক্ষেত্র শুভ। রাস্তায় গাড়ি চালানোর সময় নিয়ম মেনে চলুন। প্রতিযোগিতায় জয়লাভের সম্ভাবনা। সমাজকর্মীদের নেতৃত্বদানের দক্ষতা উন্নত হবে।

তুলা রাশিঃ সকালের দিক থেকেই অর্থনৈতিক উন্নতি হবে। প্রশাসনের কাজ আপনার পক্ষে থাকবে।ভাল ব্যবসাদারের সঙ্গে সংযুক্ত থাকবেন। কর্মীদের প্রতি আস্থা থাকবে। ব্যাঙ্কের কাজ ভাল ভাবে মিটে যাবে। নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে। আত্মীয়দের উপর ভরসা করতে পারেন। প্রেমের ক্ষেত্র শুভ। বাবার সঙ্গে বাড়ির ব্যাপারে কোনও প্রকার আলোচনা হতে পারে।

বৃশ্চিক রাশিঃ ব্যবসার বিষয়গুলি পক্ষে থাকবে। বিনোদনের জন্য খরচ বাড়তে পারে।বাড়িতে কোনও আনন্দদায়ক সংবাদ পাবেন। ছোট ব্যবসার প্রচেষ্টা সফল হবে। স্বামী-স্ত্রীর সম্পর্ক উন্নত হবে। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে সাক্ষাতের সুযোগ থাকবে। অফিসে আচরণ কার্যকর হবে। কর্মীদের কাজে গতি থাকবে। শিল্পীদের প্রতিভার উন্নতি হবে।

ধনু রাশিঃ ব্যবসায় আর্থিক বিনিয়োগে মনোনিবেশ করুন। বিদেশে পড়াশোনার বিষয়ে আগ্রহ তৈরি হবে।নতুন ব্যবসার প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার ইচ্ছা জাগবে। ভালবাসার মানুষের সঙ্গে মিল থাকবে। বাড়ির জন্য এমন কিছু করবেন, তাতে সকলের উপকার হবে। ব্যবসায় খ্যাতি এবং সম্মান বৃদ্ধি হওয়ায় আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আয়ের নতুন সুযোগ তৈরি হবে।

মকর রাশিঃ সকালের দিক থেকে পরিকল্পনা গতি পাবে। ব্যবসার দিকে গুরুজনের আস্থা অর্জন করবেন।শিল্পীদের উচ্চাকাঙ্ক্ষা বজায় রাখা উচিত। স্বাস্থ্য ভাল থাকবে। কর্মীরা ভাল কাজ করবেন। সহকর্মীরা আপনার সহায়ক হবেন। মহাজনের সঙ্গে লেনদেনে তাড়াহুড়ো এড়িয়ে চলুন। শেয়ারে ভেবেচিন্তে বিনিয়োগ করুন।

কুম্ভ রাশিঃ ব্যবসায় অবহেলার ফলে ক্ষতি হতে পারে। ধার করা এড়িয়ে চলুন বিবাদ হতে পারে।শেয়ারে বিনিয়োগ নিয়ন্ত্রণ করুন। প্রেমে ভাল সম্পর্ক বজায় রাখার উপর জোর দেওয়া হবে। বাবা-মায়ের জন্য পরিবারে সুখ এবং সমৃদ্ধি থাকবে। সম্পর্ক মজবুত হবে। নতুন প্রেমের প্রস্তাবে ইতিবাচক উত্তর পাবেন। ব্যবসার দিকে বিচক্ষণতা বজায় রাখুন। অফিসে সকলকে পরিচালনা করতে সফল হবেন।

মীন রাশিঃ আপনার কোনও কাজে আত্মীয়েরা খুশি থাকবেন। বাড়িতে আনন্দ এবং সুখ বজায় থাকতে পারে।অফিসে নিয়ম অমান্য করা এড়িয়ে চলুন। প্রেমের ব্যাপারে আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। ত্যাগের মনোভাব বৃদ্ধি করতে হবে, নচেৎ বিবাদ বাড়তে পারে। পড়াশোনায় মনোযোগ বজায় রাখুন। বিবাহের আলোচনা হতে পারে। নতুন প্রচেষ্টার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment