আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“আজ কি আপনার মনের মানুষের দেখা মিলবে? জেনে নিন আপনার প্রেম ভাগ্য”

Published on: February 20, 2026
---Advertisement---

খবরিয়া ডেস্ক, ২০ ফেব্রুয়ারিঃ মেষ রাশিঃ বন্ধুসুলভ আচরণের কারণে ব্যবসায় লাভ করতে পারবেন। সম্পর্কে প্রেম বজায় থাকবে।শেয়ারে ভাল ফল পাবেন। রাতের দিকে আর্থিক ক্ষেত্রে ভাল ফল পাওয়ার সম্ভাবনা। কোনও কাছের মানুষের থেকে আঘাত পেতে পারেন। জীবনে প্রকৃত বন্ধুর অভাব বোধ করবেন। ব্যবসার ক্ষেত্রে ভাল মুনাফা পাবেন।

বৃষ রাশিঃ ব্যবসা নিয়ে বেশি চিন্তা করবেন না, দুপুরের পরে দারুণ ফল পাবেন। প্রেমজীবন ভাল থাকবে।যাঁরা ক্ষতি করার চেষ্টা করছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ না রাখার চেষ্টা করুন। যে কোনও পরিকল্পনা করার আগে গুরুজনের পরামর্শ। বন্ধুর জন্য কোনও বড় সমস্যার হাত থেকে বাঁচতে পারবেন। মায়ের স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করবেন না। ধর্মীয় কর্মে অর্থ খরচ করতে পারেন।

মিথুন রাশিঃ ব্যবসায় অর্থের প্রয়োজনে পরিবারের সদস্যদের থেকে সহায়তা নিন। সঙ্গীর সঙ্গে আজ বেড়াতে যেতে পারবেন।ব্যবসার দিকে সময়ের সঠিক ব্যাবহার করতে শেখা জরুরি। স্বাস্থ্য ভাল থাকবে। আজ ভাল উত্স থেকে অর্থ উপার্জন করতে পারার সম্ভাবনা দেখা যাচ্ছে। এর ফলে আর্থিক সমস্যার অনেকটা সমাধান হবে। স্ত্রীর সঙ্গে ঝগড়া হতে পারে পারে। আগুন থেকে একটু সাবধান থাকুন।

কর্কট রাশিঃ প্রতিশ্রুতিগুলির কোনওটিই পূরণ করতে সক্ষম হবেন না। প্রেমিকের মনে আপনার কোনও কাজ কষ্ট পৌঁছতে পারে।বিবাহিতজীবনে স্বাচ্ছ্যন্দের অভাব হতে পারে। কাজের চাপে শরীর খারাপ হওয়ার আশঙ্কা। স্ত্রীর স্বাস্থ্যের যত্ন নিন। প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। সন্ধ্যার পরে মেজাজ ভাল থাকবে।

সিংহ রাশিঃ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছ থেকে কোনও পরামর্শ নিতে পারেন। এর ফলে ব্যবসা এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে।ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পাবেন। সন্ধ্যার পরে বাড়িতে অতিথি আসতে পারেন। ভাইয়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। আর্থিক ক্ষেত্রে একটু সুবিধা পেতে পারেন। সন্তানের জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা করার প্রয়োজন পড়বে।

কন্যা রাশিঃ প্রতিবেশীদের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে। আত্মীয়র হস্তক্ষেপ দাম্পত্যজীবনে তিক্ততা আনতে পারে।বন্ধুবান্ধবের সাহায্যে আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। পুরনো সম্পর্কগুলিকে ভাল করার পক্ষে আজকের দিনটি ভাল। দিনের শেষে ব্যবসার জন্য সময় পেয়ে যাবেন। কোনও কাছের মানুষের সঙ্গে দেখা হওয়ায় মন ভাল হয়ে উঠবে।

তুলা রাশিঃ সকালের দিকে ব্যবসায় বুদ্ধির বলে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। ব্যয় এবং বিনিয়োগের ক্ষেত্রে সাবধান থাকা দরকার।সম্পর্কের ক্ষেত্রে আনন্দ থাকবে।  অফিসে স্বাচ্ছন্দ্য থাকবে। শেয়ারের দিকে এগোবেন না। মহাজনের সঙ্গে লেনদেনে স্বচ্ছতা বজায় রাখুন। ব্যয় বাড়বে। আত্মীয়দের সঙ্গে কোনও দরকারি আলোচনা হতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন।

বৃশ্চিক রাশিঃ ব্যবসায় ভুল হতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ আজ একটু এড়িয়ে চলুন।ব্যবসার লেনদেনে তাড়াহুড়ো করবেন না ভুল হতে পারে। চুরি থেকে সতর্ক থাকুন।  প্রেমের ব্যাপারে একটু ধৈর্য্য ধরুন। ব্যবসায় স্বচ্ছ থাকবেন। বাড়ির লোকের আস্থা অর্জন করবেন। আয় স্বাভাবিকের চেয়ে ভাল হবে। কাজে এগিয়ে যাওয়ার সুযোগ আসবে। দুপুরের পরে অফিসে একটু চাপ বাড়তে পারে।

ধনু রাশিঃ বাবা-মার মনের খেয়াল রাখুন। প্রেমের দিকে সুখ বজায় থাকবে।ব্যবসায় পারস্পরিক সহযোগিতার জন্য লাভবান হবেন। বাড়িতে সুখ বৃদ্ধি পাবে। বন্ধু এবং প্রিয়জনের কথা মনোযোগ দিয়ে শুনুন। অফিসে আজ আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে।  ব্যবসায় ক্রেতার  আস্থা অর্জন করবেন। পেশার দিকে যোগাযোগ উন্নতি করার চেষ্টা করুন।

মকর রাশিঃ ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। অফিসে মন দিয়ে কাজ করুন।ব্যবসার দিকে পরিকল্পনা অনুযায়ী কাজ করলে লাভের মুখ দেখতে পাবেন।  কর্মচারীর সঙ্গে লেনদেনে পরিষ্কার থাকুন। ধর্ম আলোচনায় অংশ নিতে ইচ্ছা করবে। সহকর্মীদের প্রতি আস্থা থাকবে।

কুম্ভ রাশিঃ সকালের দিকে মন ভাল থাকবে। ব্যবসায় ভাল লাভ হবে।পারিবারিক বন্ধন দৃঢ় হবে। সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। শেয়ারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। রফতানির বিষয়ে গতি আসবে। শিল্পদক্ষতা উন্নত হবে।  অংশীদারি মুনাফা বাড়বে। নিজের সামর্থ্য অনুযায়ী বিনিয়োগ করার চেষ্টা করুন।  বাবার সমর্থন পাবেন।

মীন রাশিঃ বিভিন্ন কাজের দিকে মনোযোগ বাড়বে। নতুন প্রেমের দিকে নির্দ্বিধায় এগিয়ে যান।ব্যবসায় উন্নতির চেষ্টা করুন। অর্থনৈতিক সুযোগকে আজ খুব ভাল ভাবে কাজে লাগান। দাম্পত্য সুখ এবং সম্পর্কের মধ্যে মাধুর্য থাকবে। আলোচনার মাধ্যমে সমস্যার উন্নতি হবে। প্রেমের দিকে সুখের সময় বিরাজ করবে। বাড়িতে আনন্দের মুহূর্ত থাকবে। কাউকে দ্রুত বিশ্বাস করবেন না।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment