আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বঙ্গ জয়ের পর মুখ্যমন্ত্রী কে ? চমকের ইঙ্গিত বিজেপিতে

Published on: May 5, 2026
---Advertisement---

কলকাতা, ৫ মেঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পরও শীর্ষ নেতৃত্ব এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। সূত্রের খবর, মঙ্গলবারই দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকরা রাজ্যে আসতে পারেন। এরপর পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী পদে নাম ঘোষণা করা হবে। জানা গিয়েছে, আগামী ২৫ বৈশাখ শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে।

মুখ্যমন্ত্রী পদের দৌড়ে আপাতত সবচেয়ে এগিয়ে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবারের নির্বাচনে বিজেপির সাফল্যের অন্যতম কারিগর হিসেবে তাঁকেই দেখা হচ্ছে। নন্দীগ্রাম ও ভবানীপুর—দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে জয়লাভ করে তিনি রাজনৈতিকভাবে নিজের অবস্থান আরও মজবুত করেছেন। এমনকি ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করাও তাঁর পক্ষে বড় সাফল্য হিসেবে ধরা হচ্ছে।

তবে শুভেন্দুর সামনে কিছু চ্যালেঞ্জও রয়েছে। তিনি আদি বিজেপি নেতা নন এবং আরএসএসের সঙ্গে সরাসরি যোগ নেই। এই প্রেক্ষিতে দলের একাংশ অন্য নামও সামনে আনছে। বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সংঘঘনিষ্ঠ এবং অভিজ্ঞ নেতা হিসেবে তাঁর গ্রহণযোগ্যতা যথেষ্ট। পাশাপাশি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নামও আলোচনায় রয়েছে। আরএসএসের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্ক এবং সাংগঠনিক দক্ষতা তাঁকে প্রতিদ্বন্দ্বিতায় রাখছে।

এছাড়া স্বপন দাশগুপ্তর নামও ঘুরছে রাজনৈতিক মহলে। যদিও জনমানসে তাঁর পরিচিতি তুলনামূলক কম, তবে কেন্দ্রীয় নেতৃত্বের ঘনিষ্ঠ হওয়ায় তিনি চমক হিসেবে উঠে আসতে পারেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বিজেপি বিভিন্ন রাজ্যে ‘লো প্রোফাইল’ নেতাদের মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়ে চমক দিয়েছে। ফলে বাংলাতেও তেমন কোনও অপ্রত্যাশিত নাম সামনে আসতে পারে। এখন সবটাই নির্ভর করছে দলের কেন্দ্রীয় নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্তের উপর।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment