আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ধাক্কা মেরে পালাল সাদা গাড়ি, আহত তরুণী, সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ

Published on: February 21, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২১ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ির সেবক রোডে বুধবার গভীর রাতে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। দ্রুতগতির একটি সাদা রঙের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের এবং গুরুতর জখম হলেন এক তরুণী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভক্তিনগর দিক থেকে পানিটাংকির উদ্দেশ্যে পায়ে হেঁটে যাচ্ছিলেন দুই পথচারী। সেই সময় আচমকাই দ্রুতগতির একটি সাদা গাড়ি তাঁদের সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। ধাক্কার জেরে দু’জনেই প্রায় ২০ থেকে ৩০ ফুট দূরে ছিটকে পড়েন। এরপর গাড়িটি পাশের একটি টোটোকে ধাক্কা মেরে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শংকর ছেত্রী নামে এক যুবককে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি ভারত-নেপাল সীমান্তবর্তী খড়িবাড়ি এলাকায়। গুরুতর আহত তরুণীর বাড়ি পাহাড়ে বলে জানা গিয়েছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে ঘটনাস্থল পরিদর্শনে যান ট্রাফিক বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার কাজী শামসুদ্দিন আহমেদ ও এডিসিপি অভিষেক মজুমদার-সহ অন্যান্য আধিকারিকেরা। ইতিমধ্যেই এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহভাজন সাদা গাড়িটির খোঁজে বিভিন্ন জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়িকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment