আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“যুদ্ধ যখন বাঁধে, তখন কাঁধে-কাঁধ মিলিয়ে লড়াই করতেই হয়।” দলকে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা মুখ্যমন্ত্রীর

Published on: December 9, 2025
---Advertisement---

পায়েল রায়, কোচবিহার: এসআইআর নিয়ে রাজ্যজুড়ে উদ্বেগের মধ্যেই কোচবিহারের রাসমেলা মাঠে জনসভা থেকে দলীয় ঐক্যের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় সমস্যায় পড়া সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দলের সব স্তরের নেতৃত্বকে একসঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি। তাঁর বক্তব্য, “বিএলএরা যেমন কাজ করছেন, করবেন। দলও যেন ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়ায়। যুদ্ধ যখন বাঁধে, তখন কাঁধে-কাঁধ মিলিয়ে লড়াই করতেই হয়।”

এসআইআর নিয়ে ফের একবার কড়া সুরে কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। প্রক্রিয়াটিকে “অপরিকল্পিত” বলে দাবি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার বার্তা দেন তিনি। বলেন, “হেয়ারিং-এ ডাকলে যাবেন। যেটুকু কাগজপত্র আছে সেটাই নিয়ে যাবেন। আরও কোনও নথির প্রয়োজন হলে সরকার ও দল সাহায্য করবে।”

মানুষের সুবিধার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ‘মে আই হেল্প ইউ’ ক্যাম্প চালুর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই বিশেষ সহায়ক বুথ খোলা হবে, যেখানে এসআইআর জনিত সমস্যার সমাধানে প্রয়োজনীয় পরামর্শ, নথি ও সহযোগিতা মিলবে।

তৃণমূলের অভ্যন্তরীণ ঐক্য নিয়েও বিশেষ গুরুত্ব দেন তিনি। প্রশাসনিক বৈঠকের পর সোমবার রাতে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ-সহ একাধিক স্থানীয় নেতার সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। তার পরেই মঙ্গলবার সভামঞ্চ থেকে স্পষ্ট বার্তা দলকে আরও সংগঠিত ও সংহত হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে।

একই সঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ,“কখনও নোটবন্দি,এখন ভোটবন্দি। এসআইআর-এর নামে ১ কোটি ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। যারা মারা যায়নি, তাদের মৃত দেখানো হচ্ছে।” তিনি দাবি করেন, ভোটার তালিকা নিয়ে ভয় দেখিয়ে গণতন্ত্রকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বিজেপি।

রাজনৈতিক মহলের মতে, কোচবিহারের সভা থেকে মমতার এই বার্তা তৃণমূলের অভ্যন্তরীণ সংগঠন দৃঢ় করার পাশাপাশি এসআইআর ইস্যুকে সামনে রেখে কেন্দ্রের বিরুদ্ধে ব্যাপক রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতির সাংকেতিক ঘোষণা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment