আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

“বিপদ এড়াতে আজ কী করবেন? প্রতিকারসহ জানুন আজকের রাশিফল”

Published on: February 21, 2026
---Advertisement---

খবরিয়া ডেস্ক, ২১ ফেব্রুয়ারিঃ মেষ রাশিঃ ব্যবসার দিকে সততা বজায় থাকবে। প্রতিবেশীদের কাছে ব্যক্তিত্বের প্রাধান্য থাকবে।কাজে সঠিক মনোবল নিয়ে এগিয়ে যাবেন। নতুন প্রেমের ব্যপারে আত্মবিশ্বাস বাড়বে। দুপুরের দিকে বিনিয়োগ এবং ব্যয়ের দিকে মনোযোগ দিন। সন্তান অবাধ্যতা করবে। খরচ বাড়তেই থাকবে। নামী মানুষদের সঙ্গে কোনও আলোচনা হতে পারে। কাজের সুযোগ থাকবে।

বৃষ রাশিঃ ব্যবসার পরিকল্পনার উপর নিয়ন্ত্রণ বজায় থাকবে। অফিসের মানুষদের বিশ্বাস জয় করবেন।নতুন ব্যবসার জন্য খুব চিন্তা করে কাজ করবেন। প্রেমের বিষয়ে তাড়াহুড়ো এড়িয়ে চলুন। বেকারেরা চেষ্টা চালিয়ে যান। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। প্রিয়জনের জন্য আরও কিছু করার ইচ্ছা থাকবে।

মিথুন রাশিঃ কর্মজীবন এবং ব্যক্তিগতজীবন সামঞ্জস্যপূর্ণ থাকবে। ব্যবসার ক্ষেত্রে মানুষজনের সঙ্গে যোগাযোগ আরও ভাল হবে।বসের কোনও কাজে সাহায্য করবেন। শত্রু থেকে সাবধান। বড় লক্ষ্য অর্জনে একটু বাধা আসতে পারে। ক্রেতার সঙ্গে লেনদেনে স্বচ্ছতা বজায় রাখুন। স্বামী/স্ত্রীর কথায় গুরুত্ব দিন। বিভিন্ন কাজ সময়মতো সম্পন্ন হবে। সন্তানের কোনও কাজের জন্য আনন্দ বাড়বে।

কর্কট রাশিঃ ব্যবসার জন্য সর্বাধিক চেষ্টা বজায় থাকবে। প্রেমের খুব ভাল অনুভূতি থাকবে।কর্মচারীর সঙ্গে বোঝাপড়া ভাল থাকবে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে। ব্যবসার ভারসাম্য বজায় থাকবে। পরিবারে সুখ ও সম্প্রীতি থাকবে। মহাজনের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। কাজে বিচক্ষণতা বজায় থাকবে। কোনও কাজের জন্য কাছের মানুষ খুশি হবে। ফলে সম্পর্কের উন্নতি হবে।

সিংহ রাশিঃ লেনদেনের ব্যাপারে খুব সাবধান থাকার দরকার, প্রতারিত হওয়ার আশঙ্কা। মহিলারা বাড়িতে কোনও কাজ তাড়াহুড়ো করে করবেন না।শিল্পীরা পরিশ্রমের প্রতি আস্থা রাখুন, ফল পাবেন। সামান্য অসুস্থতা দেখা দিতে পারে, তবে সহকর্মীদের সহযোগিতায় এগিয়ে যাবেন। দুপুরের পরে শিল্প ও ব্যবসায় উন্নতি হবে। গুরুত্বপূর্ণ বিষয়ে ধৈর্যের পরিচয় দিন।

কন্যা রাশিঃ সকালের দিকে বসের সঙ্গে একটু বুঝে কথা বলুন। চাকরিজীবীরা ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন।ব্যবসায়িক বিষয়ে আগ্রহ বাড়বে। সেবামূলক কাজে আনন্দ পাবেন। শিল্পকলার প্রতি আস্থা বাড়বে। কোনও প্রতিবেশীর সঙ্গে শত্রুতা থাকলে সতর্ক থাকুন। কর্মস্থানে তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। চাকরি ও ব্যবসার ক্ষেত্র শুভ। লাভ খুব খারাপ হবে না।

তুলা রাশিঃ কর্মস্থানে সহকর্মীদের সমর্থন বজায় থাকবে। পরিবারে একটু অশান্তির যোগ আছে।অফিসে কোনও কথার দ্বারা বিভ্রান্ত হবেন না। ব্যবসার দিকে স্বাভাবিক পরিবেশ থাকবে। প্রতিশ্রুতি পূরণ করায় আনন্দ পাবেন। প্রেমের বিষয়ে মনোযোগ দেবেন। সততার সঙ্গে কাজ করবেন। বন্ধুত্বের সম্পর্ক সহজ হবে।

বৃশ্চিক রাশিঃ আচরণে নম্রতা থাকার জন্য কাজের সুবিধা হবে। স্বাস্থ্যের সামান্য অবনতি উপেক্ষা করবেন না।খাওয়াদাওয়ার প্রতি মনোযোগ দিন। ব্যক্তিগত চেষ্টায় ব্যবসায় ভাল লাভ করতে পারবেন। গুরুত্বপূর্ণ কাজে গতি বজায় থাকবে। বাবার মতামত অনুযায়ী কাজ হবে। নতুন কর্মীরা পরিশ্রম করলে সফল হবেন। আবেগ নিয়ন্ত্রণে রাখুন।

ধনু রাশিঃ সকালের দিকে সন্তানদের কাছ থেকে ভাল খবর পেতে পারেন। ব্যবসার কাজে মনোযোগ থাকবে।অর্থনৈতিক বিষয়ে এগিয়ে যাবেন। খেলার প্রতিযোগিতায় সফল হবেন। শেয়ারে লাভের পরিমাণ বৃদ্ধি পাবে। প্রেমের ব্যাপারে সাহস নিয়ে এগিয়ে যান। চাকরির চেষ্টা প্রত্যাশার চেয়ে ভাল হবে। অফিসের বিভিন্ন কাজে সক্রিয় ভাবে এগিয়ে যাবেন। ব্যবসায়ীরা সবার আস্থা অর্জন করবেন।

মকর রাশিঃ সকালের দিকে ব্যবসায় অভিজ্ঞদের পরামর্শ নেবেন। প্রতিবেশীর কাছে সুনাম বজায় থাকবে।ব্যবসায় আত্মবিশ্বাস ভরপুর থাকবে। নতুন কোনও কাজে তৎপরতা বৃদ্ধি পাবে। ফাটকা ব্যবসায় এগিয়ে যাবেন। প্রিয়জনের কাছ থেকে ভাল খবর পাবেন। বাড়ির সকলে মিলে বেড়াতে যাবেন। স্ত্রীর সঙ্গে সম্পর্কের দৃঢ়তা থাকবে। প্রেমে স্মরণীয় মুহূর্ত তৈরি হবে।

কুম্ভ রাশিঃ সকালের দিকে মনের কথা প্রিয়জনকে বলায় আনন্দ পাবেন। এর ফলে আনন্দময় মুহূর্ত কাটবে।পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে। চাকরির জন্য সাহস ও আত্মবিশ্বাস বাড়বে। সারা দিন কাজের গতি ভাল হবে। বড়দের কথা শুনবেন তাতে খুব ভাল লাভ হবে। গুণীজনের পরামর্শ নিয়ে এগিয়ে যাবেন। ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক থাকুন। আত্মীয়দের কাছ থেকে ধার করা এড়িয়ে চলুন।

মীন রাশিঃ সকালের দিকে অফিসে সময়মতো কাজ শেষ করার চেষ্টা করুন। বাড়িতে খরচের উপর নিয়ন্ত্রণ রাখুন।পড়াশোনায় মনোযোগ দিন। সারা দিন ব্যবসা ঠিক থাকবে এবং ব্যবসায় পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। শেয়ারে ধৈর্য ধরুন। ব্যবসার গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ নিন, লেনদেনে সাবধান হোন। বাবার সম্পত্তি বিষয়ে আইনি গতি আসবে। বাবার দায়িত্ব পালন করুন।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment