আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘মুখোমুখি’ নয়, সমাধান চাই! শিলিগুড়ি পুরসভার পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত ভোটের দাবি প্রাক্তন বাম কাউন্সিলরদের

Published on: August 4, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৪ আগস্ট: ‘মুখোমুখি’ কর্মসূচিতে নাগরিক সমস্যার প্রকৃত সমাধানের রূপরেখা নেই এই অভিযোগ তুলে শিলিগুড়ি পুর কর্পোরেশনের বিরুদ্ধে সরব হলেন শহরের প্রাক্তন বাম কাউন্সিলররা। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে তাঁরা দাবি করেন, শহরের নিত্যদিনের নাগরিক পরিষেবার একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা এখনও অমীমাংসিত রয়ে গিয়েছে।

প্রাক্তন কাউন্সিলরদের অভিযোগ, জন্ম শংসাপত্র (বার্থ সার্টিফিকেট) পাওয়া থেকে শুরু করে রাস্তা-ঘাটের বেহাল অবস্থা একাধিক সমস্যায় প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অথচ ‘মুখোমুখি’ কর্মসূচিতে সেই মৌলিক সমস্যাগুলির সমাধান নিয়ে স্পষ্ট কোনও বার্তা বা পরিকল্পনা তুলে ধরা হয়নি বলে তাঁদের দাবি।

তাঁদের বক্তব্য, নাগরিক পরিষেবা উন্নত করাই এখন শিলিগুড়িবাসীর প্রধান চাহিদা। সেই লক্ষ্যেই দ্রুত পুর কর্পোরেশন নির্বাচন হওয়া প্রয়োজন। জনগণ যাঁকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, তাঁর নেতৃত্বেই পুর প্রশাসন পরিচালিত হওয়া উচিত বলেও মত প্রকাশ করেন তাঁরা।

সাংবাদিক বৈঠকে প্রাক্তন বাম কাউন্সিলররা জানান, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান জানিয়ে দ্রুত নির্বাচন আয়োজন করা হলে নাগরিকদের মতামতের প্রতিফলন ঘটবে এবং শহরের দীর্ঘদিনের সমস্যাগুলির সমাধানেও গতি আসবে। তাঁদের এই দাবিকে ঘিরে শিলিগুড়ির রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment