আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটের আগে অনিশ্চয়তায় ভোটাররা,আজ প্রকাশ পাবে ‘যোগ্য’ তালিকা, এসআইআর বিতর্কের মাঝে কমিশনের সিদ্ধান্ত, নাম থাকলেই মিলবে ভোটাধিকার

Published on: April 21, 2026
---Advertisement---

কলকাতা, ২১ এপ্রিলঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে একাংশ ভোটারের উদ্বেগ। এসআইআর প্রক্রিয়ার পরও বহু ভোটারের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। আগামী ২৩ এপ্রিল তাঁরা আদৌ ভোট দিতে পারবেন কি না, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বহু মানুষের মনে।

জানা গিয়েছে, যেসব ভোটারের নাম নিয়ে জটিলতা তৈরি হয়েছিল এবং বিচারাধীন ছিল, সেগুলি সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন গঠিত ট্রাইব্যুনালে নিষ্পত্তি করা হয়েছে। কিন্তু সমস্যার জায়গা অন্যত্র কার নাম তালিকায় থাকল আর কার নাম বাদ পড়ল, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। ফলে ভোটারদের একাংশ এখনও দিশেহারা অবস্থায় রয়েছেন।

এই পরিস্থিতিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে, ভোটের নির্দিষ্ট সময়ের আগেই বিধি মেনে ‘যোগ্য’ ভোটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। সেই নির্দেশ মেনেই নির্বাচন কমিশন আজ, মঙ্গলবার বিকেল ৫টায় অর্থাৎ প্রচার শেষ হওয়ার পর এই তালিকা প্রকাশ করতে চলেছে। কমিশন সূত্রে খবর, এই তালিকায় যাঁদের নাম থাকবে, তাঁরাই ২৩ এপ্রিল ভোটের লাইনে দাঁড়াতে পারবেন।

এছাড়াও জানা গিয়েছে, দ্বিতীয় দফার ভোটের আগেও একইভাবে তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের আগে ২৭ এপ্রিল সংশ্লিষ্ট কেন্দ্রগুলির জন্য নতুন তালিকা প্রকাশ করবে কমিশন। এর ফলে স্পষ্ট হয়ে যাবে কোন কোন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং কারা পারবেন না।

তবে তালিকা প্রকাশ ঘিরেও রয়েছে নতুন সংশয়। কীভাবে এই তালিকা দেখা যাবে, তা এখনও পরিষ্কার নয়। ভোটারদের একাংশের প্রশ্ন, এই তালিকা কি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে, নাকি সংশ্লিষ্ট বুথে বুথে গিয়ে দেখতে হবে? এ বিষয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও নির্দেশিকা দেয়নি কমিশন।

উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল রাজ্যের ১৫২টি বিধানসভা আসনে প্রথম দফার ভোটগ্রহণ হবে। এর মধ্যে একাধিক কেন্দ্রে বহু ভোটারের নাম নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। অনেকেই নতুন করে আবেদন জানিয়ে প্রাক্তন বিচারপতিদের ট্রাইব্যুনালে তথ্যপ্রমাণ পেশ করেছেন। সেই সব আবেদন খতিয়ে দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এখন সবার নজর আজ বিকেলের দিকে। কারণ এই তালিকাই ঠিক করে দেবে, কে ভোটার হওয়ার পরীক্ষায় পাশ করলেন আর কে বাদ পড়লেন। তবে তালিকা প্রকাশের পদ্ধতি নিয়ে অনিশ্চয়তা কাটেনি বলেই উদ্বেগ থেকেই যাচ্ছে ভোটারদের একাংশের মধ্যে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment