জলপাইগুড়ি, ২৮ ফেব্রুয়ারি : শনিবার অর্থাৎ আজকে ভোটারদের নামের তালিকা প্রকাশ হবে।তার আগে সর্বদলীয় বৈঠক করলেন জলপাইগুড়ির জেলাশাসক। শুক্রবার বিকেলে জলপাইগুড়ি জেলাশাসকের কনফারেন্স রুমে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে কংগ্রেস,তৃণমূল বিজেপি সহ অন্যান্য দলের প্রতিনিধিরা ছাড়াও জেলা পুলিশ সুপার অমরনাথ সহ পুলিশের আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে এদিন জলপাইগুড়ির পুলিশ সুপার অমরনাথ কে জানান, “জলপাইগুড়ি জেলায় ৭ কোম্পানী আধা সামরিক বাহিনী আসছে। জেলায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারনেই এই আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবে। শনিবার জেলাশাসকের দপ্তরে জেলাশাসকের উপস্থিতিতে সর্ব দলীয় বৈঠক হয়।এসআইআর এর তালিকা প্রকাশের ফলে নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে শনিবার যে এসআইআর এর ফাইনাল তালিকা প্রকাশ হবে তা জানানো হয়।আমরা জেলা পুলিশের পক্ষ থেকে প্রস্তুত রয়েছি।যাতে কোনো রকম সমস্যা না হয়।বাড়তি পুলিশ বাহিনী মোতায়েত করা হবে।যাতে জেলায় শান্তিপূর্ণ থাকে আমরা সেটা দেখব। যাতে কেউ আতঙ্কিত না হন সেটাও বলব।যাদের নাম থাকবে না সেটার প্রসেস আছে।”





