আলিপুরদুয়ার, ২৮ ফেব্রুয়ারি : ভোটার তালিকা প্রকাশিত হল আলিপুরদুয়ার জেলায়। আলিপুরদুয়ার ডুয়ার্স কন্যায় সাংবাদিক সম্মেলন করে ভোটার তালিকা প্রকাশ করা হয়।
জানা গিয়েছে, কুমারগ্রাম এলাকায় ২ লক্ষ ৬৫ হাজার ৭০০, কালচিনি ২ লক্ষ ৩২ হাজার ৯৯৫। আলিপুরদুয়ার ২ লক্ষ ৪৯ হাজার ২০৮। ফালাকাটা ২ লক্ষ ৪৯ হাজার ৮৫৪। মাদারিহাট ১ লক্ষ ৯৮ হাছার ৮৯৪ নাম ভোটার তালিকায় উঠেছে।
আলিপুরদুয়ারে- বাদ গেল ১১ হাজার ৬৯২ জনের নাম।নতুন ভোটারদের নাম যোগ হয়েছে ৪ হাজার জনের। প্রায় ১১ হাজার নাম বাদ গেল।বাকি ৮০ হাজার নাম খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন আলিপুরদুয়ারের জেলা শাসক আর বিমলা।
তিনি জানান, “শুনানি এবং তথ্য যাচাই করে উঠেছে নাম গুলি। যারা এই কাজে যুক্ত ছিলেন তাঁরা সবটা দেখে আমাদের রিপোর্ট করেছেন।”





