কোচবিহার, ২৮ মেঃ শিভম ওয়েলফেয়ার সোসাইটি অফ কোচবিহার-এর উদ্যোগে কোচবিহার শহরের সাহিত্য সভা হলঘরে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রচণ্ড গরম ও দাবদাহের কারণে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট দেখা দেওয়ায় সেই বিষয়টি মাথায় রেখেই এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশ নেন এবং চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করেন। পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে মানবিকতার বার্তা তুলে ধরেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গ্রীষ্মকালে রক্তের চাহিদা বাড়লেও রক্তদাতার সংখ্যা অনেকটাই কমে যায়। তাই সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়ে এবং সমাজের বিভিন্ন মহলের মানুষ সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানান।





