আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বন্ধ হয়ে গেল ডুয়ার্সের ভার্ণাবাড়ি চা বাগান, ২২০০ শ্রমিক উৎকণ্ঠায়

Published on: December 17, 2025
---Advertisement---

আলিপুরদুয়ার, ১৭ ডিসেম্বর : বন্ধ হয়ে গেল ডুয়ার্সের ভার্ণাবাড়ি চা বাগান অন্ধকারে চলে গেল বাগানে কর্মরত ২২০০ শ্রমিকের ভবিষ্যৎ।রাতেই বন্ধের নোটিশ দিয়ে বাগান ছেড়ে চলে যায় মালিক কতৃপক্ষ।

এদিন সকালে বাগানে এসে দেখে শ্রমিকরা গেটে নোটিশ ঝুলছে।মালিকপক্ষ বাগান ছেড়ে চলে গিয়েছে। বাগানের শ্রমিকদের ছয় মাস থেকে পি এফ জমা হচ্ছেনা। এছাড়া অনেক অবসর প্রাপ্ত শ্রমিকের গ্যাচুইটি বকেয়া আছে।

শ্রমিকরা জানান বাগানে মালিকপক্ষ শ্রমিকদের উপর অনেক চাপ সৃষ্টি করছিল। ডিসেম্বর মাসে নিয়ম একবেলা কাজ করার কিন্ত মালিকপক্ষ শ্রমিকদের দিয়ে দুবেলা কাজ করতে বাধ্য করাত এছাড়া নানা বিষয়ে শ্রমিকদের উপর চাপ সৃষ্টি করতো। এই নিয়ে গতকাল শ্রমিকরা বাগানে বিক্ষোভ দেখিয়েছিলো। আজ সকালে শ্রমিকরা এসে দেখে বাগান বন্ধ।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment