আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বঙ্গজয়ের পর নজিরবিহীন পদক্ষেপ, মুখ্যমন্ত্রী বাছতে কলকাতায় আসছেন অমিত শাহ

Published on: May 5, 2026
---Advertisement---

কলকাতা, ৫ মেঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর এবার সরকার গঠনের শেষ পর্যায়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে দল। প্রচলিত রীতি ভেঙে পরিষদীয় দলনেতা তথা মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য স্বয়ং অমিত শাহ কলকাতায় আসছেন বলে সূত্রের খবর। মঙ্গলবার রাত অথবা বুধবার সকালে তাঁর রাজ্যে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

জানা গিয়েছে, রাজ্যে এসে তিনি নবনির্বাচিত বিধায়ক এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকেই চূড়ান্ত হবে কে বসবেন মুখ্যমন্ত্রীর চেয়ারে। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল, সাধারণত কোনও রাজ্যে পরিষদীয় দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সরাসরি উপস্থিত থাকেন না শাহ। কিন্তু বাংলার ক্ষেত্রে এই ব্যতিক্রমী সিদ্ধান্তই রাজনৈতিক মহলে বাড়তি গুরুত্ব পাচ্ছে।

সূত্রের খবর, তাঁর সঙ্গে থাকবেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি, যিনি সহ-পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বাংলার সরকার গঠনের পুরো প্রক্রিয়ার দায়িত্বই তাঁদের উপর ন্যস্ত করা হয়েছে।

আগামী ৯ মে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণের কথা রয়েছে। ওইদিন রাজ্যে আসার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই মুখ্যমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে চায় বিজেপি নেতৃত্ব।
মুখ্যমন্ত্রী পদের দৌড়ে আপাতত এগিয়ে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ও ভবানীপুর দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে জয়লাভ করে তিনি নিজের অবস্থান আরও শক্ত করেছেন। তবে দৌড়ে রয়েছেন আরও কয়েকজন নেতা, ফলে শেষ সিদ্ধান্তের জন্য নজর থাকছে কেন্দ্রীয় নেতৃত্বের দিকে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের বঙ্গজয়ের নেপথ্যে অমিত শাহর কৌশলগত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। লাগাতার রাজ্যে এসে জনসভা, সাংগঠনিক বৈঠক এবং নির্বাচনী পরিকল্পনা সব ক্ষেত্রেই তাঁর সক্রিয় উপস্থিতি দলের সাফল্যে বড় ভূমিকা নিয়েছে। তাই সরকার গঠনের চূড়ান্ত সিদ্ধান্তেও তাঁর সরাসরি হস্তক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment