আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বাংলার ভোটে নজিরবিহীন নিরাপত্তা, ভিন রাজ্য থেকে আসছে সশস্ত্র পুলিশ

Published on: April 6, 2026
---Advertisement---

কলকাতা, ৬ এপ্রিলঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে নিরাপত্তা জোরদার করতে একাধিক বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এবার ভিন রাজ্য থেকে সশস্ত্র পুলিশ আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, প্রায় ৩০০০ সশস্ত্র পুলিশ বাহিনী রাজ্যে মোতায়েন করা হবে।
এর আগেই প্রথম দফার ভোটের জন্য ২৪০০ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিল কমিশন, যার মধ্যে রয়েছে প্রায় ৪৮০ কোম্পানি। এবার সেই নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে অতিরিক্ত বাহিনী আনা হচ্ছে। জানা গেছে, উত্তরপ্রদেশ, বিহার ও মধ্যপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে এই বাহিনী আসবে। আগামী ১৩ এপ্রিল থেকেই ধাপে ধাপে তাদের রাজ্যে পৌঁছনোর কথা।

২৩ এবং ২৯ এপ্রিল রাজ্যে ভোটগ্রহণ নির্ধারিত রয়েছে। সেই প্রেক্ষিতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কমিশন কড়া পদক্ষেপ নিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিপুল বাহিনী মোতায়েন নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিয়ে কমিশনের বাড়তি সতর্কতারই প্রমাণ।

অন্যদিকে, সুপ্রতিম সরকার-এর আবেদন খারিজ করেছে নির্বাচন কমিশন। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে তামিলনাড়ুর বিভিন্ন কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছিল। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন।

কমিশন সেই আবেদন নাকচ করে দিয়ে তাঁকে সোমবারের মধ্যেই তামিলনাড়ু-তে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে। জানা গেছে, তিরুনেলভেলি, অম্বাসমুদ্রম, পালায়মকোট্টাই, নাঙ্গুনেরি ও রাধাপুরম এলাকায় তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে।ভোটের আগে এই কড়া পদক্ষেপে স্পষ্ট, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কমিশন কোনও ঝুঁকি নিতে রাজি নয়।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment